Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অস্বস্তি বাড়িয়ে রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ, শনাক্তের হার

দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষস্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা কয়েকদিন বাদে ফের রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের হার। পাশাপাশি দৈনিক সংক্রমণও বেড়েছে। একদিনে নতুন করে আরও ৪৬৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে দৈনিক সংক্রমণ বাড়লেও দৈনিক মৃত্যুর পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ১৫ জন। দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষস্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। বাংলাদেশ সীমান্তবর্তী জেলায় একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৫ জন।

রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও বুধবার থেকেই অবশ্য আচমকা ইউটার্ন নিয়েছে মারণ ভাইরাস। ফের ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে সংক্রমণ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় রাজ্যে সামান্য কমেছে করোনার নমুনা পরীক্ষা। একদিনে আরও ৩৬ হাজার ৬৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ২৭ শতাংশ। যার ফলে ৪৬৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১২ হাজার ৪৭৫ জনে। একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৫ জন। এ নিয়ে করোনার বলি হলেন ২১ হাজার ৯৪ জন।’

দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলায় একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৫ জন। আর মারা গিয়েছেন একজন। কলকাতা মহানগরীতে ৬৩ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। মারা গিয়েছেন দু’জন। নদিয়াতে আরও ৩৪ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন তিনজন। জলপাইগুড়িতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬ জন।

সুস্থতার হার অবশ্য আশার আলো জাগাচ্ছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘মারণ ভাইরাসকে হারিয়ে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৪ জন এক হাজার ৩৬৭ জন। এ নিয়ে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৮২ হাজার ৬০৫ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৫২ শতাংশে। একদিনে আ্যাকটিভ কেস কমেছে ৯১৫টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৭৬ জনে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00