Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টাকা দিয়ে ভোট কেনায় বাতিল জায়েদ খানের প্রার্থীপদ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ৩৮ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো সাধারণ সম্পাদক পদে কোনও অভিনেত্রী আসীন হলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: টাকা দিয়ে ভোট কেনার অপরাধে সদ্যসমাপ্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থীপদ বাতিল করল আপিল বোর্ড। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে লড়া অভিনেত্রী নিপুণকে জয়ী ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ৩৮ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো সাধারণ সম্পাদক পদে কোনও অভিনেত্রী আসীন হলেন। যদিও আপিল বোর্ডের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন অপসারিত সাধারণ সম্পাদক জায়েদ খান।

গত মাসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। নির্বাচনে সভাপতি পদে জয়ী হন প্রবীণ অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সাধারণ সম্পাদক পদে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থি নিপুণকে হারিয়ে জয়ী হন জায়েদ খান। যদিও নির্বাচনে হারার পরেই জায়েদের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ এনে সরব হন অভিনেত্রী নিপুণ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাছেও নালিশ জানান তিনি। মন্ত্রণালয়ের নির্দেশে শনিবার বিকেল পাঁচটায় এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ নিয়ে বৈঠকে বসে আপিল বোর্ড।

উপস্থিত ছিলেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন, দুই নির্বাচন কমিশনার জাহিদ হোসেন ও বিএইচ নিশান, অভিযোগকারী নিপুণ এবং নয়া নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। কিন্তু বৈঠকে আসেননি জায়েদ খান। আপিল বোর্ডের সদস্যরা সমস্ত তথ্য-প্রমাণ খতিয়ে দেখে টাকা দিয়ে ভোট কেনার অপরাধে জায়েদ খানের প্রার্থীপদ বাতিল করেন।

শিল্পী সমিতির ইতিহাসে প্রথম নারী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আপ্লুত নিপুণ। তাঁর কথায়, ‘৩৮ বছরের সমিতির ইতিহাস নতুনভাবে লিখতে পেরে আমি খুশি। আশা করি ভবিষ্যতে হয়তো অন্য নারী শিল্পীরাও অনুপ্রাণিত হবেন।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00