Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অমরিন্দরকে শুভেচ্ছা পাক-সাংবাদিক আরুসা আলামের

পাঞ্জাবের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার দিকেও তাঁর নজর রয়েছে বলে জানিয়েছেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  অমরিন্দর সিংয়ের জন্য সীমান্তের ওপার থেকে এল শুভেচ্ছা। শুভেচ্ছা জানিয়েছে সে দেশের সাংবাদিক আরুসা আলাম। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, পাকিস্তানের এই সাংবাদিক মনে প্রাণে চাইছেন অমরিন্দরের জয়। সেই সঙ্গে পাঞ্জাবের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার দিকেও তাঁর নজর রয়েছে বলে জানিয়েছেন।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফ থেকে পাকিস্তানের এই সাংবাদিকের কাছে জানতে চাওয়া হয়, পাঞ্জাবের আসন্ন বিধানসভায় তাঁর আদৌ আগ্রহ আছে কি না, বা থাকলে কতটা? জবাবে আরুসা আলাম বলেন, ‘প্রথমত আমি পেশায় একজন সাংবাদিক। ভারতের প্রায় কমবেশি  সব টিভি চ্যানেলের দিকে আমার নজর রয়েছে। আর পাঞ্জাবের বিধানসভা ভোটের প্রতি আমার আগ্রহ অনেকটাই।’

ওই বৈদ্যুতিন চ্যানেলের প্রতিনিধি পাক সাংবাদদিককে বলেন, ‘আপনি নিশ্চই জানেন, অমরিন্দর সিং নিজস্ব দল তৈরি করেছেন।এই দলের থেকে আপনার প্রত্যাশা কতটা?’

জবাবে আরুসি আলাম বলেন, ‘অমরিন্দরের জন্য সব সময় আমার শুভেচ্ছ রয়েছে। আর ভোটের আগে নতুন দল তৈরি করে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। আর এবার অমরিন্দরের জন্য আরও বেশি করে শুভেচ্ছা রইল।’

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে পাক-সাংবাদিকের জবাব, ‘আমার বিরুদ্ধে একাধিকবার একাধিক অভিযোগ উঠেছে। প্রতিটি অভিযোগের জবাব দিয়েছি। নতুন করে আমার এই বিষয়ে কিছু বলা নয়। কতগুলি বস্তাপচা অভিযোগ। সব থেকে বড় কথা একজন মহিলা নিয়ে এই সব কাদাছোঁড়া একেবারেই পছন্দ করি না। একজন মহিলাকে নিয়ে শুরু হয়েছে রাজনীতি।’

যদিও রাজনৈতিকমহল আরুসার এই বয়ান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। তাদের মতে, অমরিন্দরের বিরুদ্ধে একাধিকবার পাক যোগের অভিযোগ উঠেছিল। পাক সাংবাদিকের এই বয়ান কার্যত সেই অভিযোগকেই মান্যতা দিল।

আরও পড়ুন পাঞ্জাবের ভোট রক্তাক্ত করতে ছক আইএসআইয়ের

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00