Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সঙ্কটজনক হলেও স্থিতিশীল সন্ধ্যা মুখোপাধ্যায়

সঙ্কটজনক হলেও স্থিতিশীল সন্ধ্যা মুখোপাধ্যায়। রাইলস টিউবে করে তরল খাবার খাওয়ানো হচ্ছে তাঁকে। তাঁর রক্তপরীক্ষার ফল ইতিবাচক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সঙ্কটজনক হলেও স্থিতিশীল সন্ধ্যা মুখোপাধ্যায়। রাইলস টিউবে করে তরল খাবার খাওয়ানো হচ্ছে তাঁকে। তাঁর রক্তপরীক্ষার ফল ইতিবাচক। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে জেনারেল কোভিড বেডে রয়েছেন কিংবদন্তি শিল্পী। গতকালের বিপদ এড়ানো গেলেও তাঁর লিভারে এখনও এনজাইম বেশি রয়েছে। সামান্য অক্সিজেন সাপোর্ট রয়েছে তাঁর। রয়েছে ফুসফুসে সংক্রমণ। 

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে গতকালের তুলনায় শুক্রবার খানিক ভালো আছেন গীতশ্রী। তবে ফুস্ফুসে সংক্রমণ রয়েছে। দীর্ঘদিন ধরে রয়েছে হৃদযন্ত্রের সমস্যাও। বাথরুমে পড়ে গিয়ে কোমরে চোট পান তিনি। তাঁকে দেখছেন অর্থোপেডিকের চিকিৎসকও। গতকাল সন্ধ্যায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীকালে সেখান থেকে তাঁকে গ্রিন করিডোরের মাধ্যমে স্থানান্তরিত করা হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই হাসপাতালে তাঁকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান শিল্পী কোভিড আক্রান্ত। 

ভাঙা পড়ল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি, গড়া হবে বহুতল ভবন, ক্ষুব্ধ ভক্তরা

আশা ভোঁশলে এবার মাস্টার শেফ, দেখুন সেই ভিডিও

সুরের আকাশে তিনিই ধ্রুবতারা, জন্মদিনে ফিরে দেখা রাহুল দেব বর্মনের জনপ্রিয় দশ গানের তালিকা

লতা-সন্ধ্যার নামে শোকপ্রস্তাব বাংলাদেশ সংসদে

কেন্দ্রের পদ্মশ্রী সন্ধ্যাদিকে ধাক্কা দিয়েছিল: মমতা

গান স্যালুটে বিদায় সন্ধ্যাকে, শেষকৃত্য শুরু গীতশ্রী’র

বুধবার বেলা বারোটা থেকে রবীন্দ্রসদনে শায়িত থাকবে গীতশ্রীর পার্থিব শরীর

গীতশ্রীর মৃত্যুতে শোকের ছায়া, প্রতিক্রিয়া জানালেন পণ্ডিত অজয় চক্রবর্তী, ঊষা উত্থুপের

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00