Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শৈলশহরে তুষারপাত! বরফের চাদরে ঢাকা পড়ল দার্জিলিং

পশ্চিমিঝঞ্ঝা কাটতেই শীতের চেনা মেজাজে বঙ্গ। দক্ষিণবঙ্গে ও সমতলে উত্তুরে হাওয়া প্রবেশ করছে। হু হু করে নামছে পারদ

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমিঝঞ্ঝা কাটতেই শীতের চেনা মেজাজে বঙ্গ। দক্ষিণবঙ্গে ও সমতলে উত্তুরে হাওয়া প্রবেশ করছে। হু হু করে নামছে পারদ। কিন্তু অন্য খেলায় ব্যস্ত শৈলশহর। বৃহস্পতিবার সকাল থেকেই দার্জিলিং-এর বিস্তীর্ণ এলাকায় তুষারপাত হয়েছে বলে জানা গিয়েছে। তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে তুষারপাতের জন্য। কনকনে ঠান্ডা পাহাড়ের বিস্তীর্ণ এলাকায়। এর আগে গত বৃহস্পতিবার দার্জিলিংয়ের ঘুম, জোড়বাংলো এলাকায় হয় তুষারপাত। এই নিয়ে মরশুমে চারবার তুষারপাত হয়েছে। দশকের পর ঘনঘন তুষারপাত হয়েছে পাহাড়ে।

আলিপুর হাওয়া অফিস আগেই জানিয়েছিল, বৃহস্পতিবার অর্থাৎ ২৭ জানুয়ারি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই নামবে। তুষারপাতের সম্ভাবনার কথাও বলা হয়। এদিন সকাল থেকে দার্জিলিং শহরে রোদ থাকলেও কার্শিয়াং, চটকপুর, টংলু সহ পাহাড়ের বিভিন্ন অংশে আকাশ ছিল মেঘলা। সকাল ১১টা নাগাদ কার্শিয়াং, চটকপুর অঞ্চলে হালকা বৃষ্টিপাত শুরু হয়। শিলাবৃষ্টি হয় সবজায়গায়। বৃষ্টি থামতেই চটকপুরে শুরু হয় তুষারপাত। তুষারপাতের ফলে গোটা অঞ্চল সাদা চাদরে মুড়ে যায়। টংলুতেও হালকা তুষারপাত হয়। রবিবারের মধ্যে তাপমাত্রা একধাক্কায় ৪ থেকে ৫ ডিগ্রী নেমে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

হায়রে প্রচারের নেশা ! তুষারঝড়ের মধ্যে বিকিনি পড়ে শুট তরুণীর

তুষারপাতে বিপর্যস্ত হিমাচল, বন্ধ একাধিক রাস্তা, শীতের বলি ৪

হিমাচল প্রদেশ থেকে কাশ্মীরে প্রবল তুষারপাত, বন্ধ হল একাধিক  জাতীয় সড়ক

প্রথম তুষারপাতে বরফে ঢাকল সান্দাকফু, খুশি পর্যটকেরা

হিমাচল প্রদেশে তুষারপাতের জেরে বন্ধ ১০৪ টি রাস্তা, জারি হলুদ সতর্কতা

ভরা বসন্তে ‘অকাল তুষারপাত’ সান্দাকফুতে, খুশি পর্যটকেরা

মরুভূমির দেশে আচমকাই তুষারপাত! দেখে অবাক বাসিন্দারা

ফের হিমাচলপ্রদেশে তুষারপাত, বন্ধ জাতীয় সড়ক সহ ২৭৯টি রাস্তা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00