মালদ্বীপে স্বামীর সঙ্গে রোমান্টিক মেজাজে কাজল, নেটপাড়ায় ঝড় তুলল অভিনেত্রীর বিকিনি লুক

স্বামীর সঙ্গেই থাকলে রঙিন মেজাজে দেখা যায় অভিনেত্রীকে। ৪০ বছর বয়সেও তাঁর সৌন্দর্য এবং ফিটনেস দিয়ে ভক্তদের মুগ্ধ করে। সম্প্রতি মনোকিনিতে ধরা দিলেন কাজল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাজল আগরওয়াল, দক্ষিণী ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় নায়িকা। পাশাপাশি বলিউডেও কাজ করেছেন তিনি। সুতরাং গোটা দেশজুড়ে অগনতি ভক্ত তাঁর। তবে এই অভিনেত্রীকে ছবির প্রমোশনের বাইরে তেমন কোনও ইভেন্টে দেখা যায়না। ব্যক্তিগত জীবনও আড়ালে রাখতে পছন্দ করেন অভিনেত্রী। ২০২২ সালে মা হয়েছেন কাজল আগরওয়াল। কিন্ত ছেলে ও স্বামীর সঙ্গে খুব কমই লাইমলাইটে আসেন তিনি। কাজলকে আগামীতে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ দেখা যাবে। যেখানে তিনি রাবণ তথা কন্নড় সুপারস্টার যশের স্ত্রী তথা মন্দাদরির ভূমিকায় অভিনয় করছেন। এদিকে বিকিনি মনোকিনিতেও খুব কম দেখা যায় অভিনেত্রী।

বলা চলে, অভিনেত্রী খুবই পারিবারিক। স্বামীর সঙ্গেই থাকলে রঙিন মেজাজে দেখা যায় অভিনেত্রীকে। ৪০ বছর বয়সেও তাঁর সৌন্দর্য এবং ফিটনেস দিয়ে ভক্তদের মুগ্ধ করে। সম্প্রতি মনোকিনিতে ধরা দিলেন কাজল। যে ছবিগুলি এখন সোশ্যাল মিডিয়ার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। ছবিগুলি অভিনেত্রীর ভেকেশনের ছবি। আসলে, কাজল আগরওয়াল এখন তাঁর স্বামী এবং ছেলের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। সেখান থেকেই ছুটির অনেক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে, কাজলকে কাটআউট হলুদ মনোকিনিতে তাঁর সৌন্দর্য প্রকাশ করতে দেখা যাচ্ছে। কখনও তাঁকে পুলে ঠাণ্ডা হতে দেখা যাচ্ছে। পোজ দিতে দেখা যাচ্ছে। আর অভিনেত্রীর এই লাবণ্য এবং আকর্ষণীয় স্টাইল ভক্তদের পাগল করে তুলছে। ছুটি কাটানোর একটি ছবিতে কাজলকে তাঁর স্বামীর সঙ্গে জলে রোমান্টিক অবস্থায় দেখা গেছে। অভিনেত্রীকে তার স্বামীর কোলে হতেও দেখা গিয়েছে।

 

দুজনের রোমান্টিক স্টাইল এবং আকর্ষণীয় রসায়ন ভক্তদের মন জয় করছে। এদিকে কাজল আগরওয়াল সমুদ্র সৈকতে আরাম করার সময়েও কয়েকটি ছবি শেয়ার করেছেন। প্রতিটি লুকে অভিনেত্রীকে অসাধারণ সুন্দর দেখাচ্ছে। তার স্টাইল দেখার মতো। ভক্তরা তার প্রশংসা করতে ক্লান্ত হচ্ছেন না। একটি ছবিতে তাকে লম্বা প্রিন্টেড পোশাকে দেখা যাচ্ছে। কালো সানগ্লাস, খোলা চুল এবং রঙিন মেকআপে কাজলকে একজন ডিভার মতো দেখাচ্ছিল। ভক্তরা তার সৌন্দর্যে মুগ্ধ। অভিনেত্রীর ছুটির ছবিগুলি সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে। অভিনেত্রী ২০২০ সালে গৌতম কিচলুকে বিয়ে করেছেন।

সাক্ষী মেনন বাদ, ‘রামায়ণ’-এ যশের ‘বউ’ হচ্ছেন কাজল আগরওয়াল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]