সাক্ষী মেনন বাদ, ‘রামায়ণ’-এ যশের ‘বউ’ হচ্ছেন কাজল আগরওয়াল

মন্দোদরীর চরিত্রে আগে অভিনেত্রী সাক্ষী তানওয়ারের অভিনয়ের কথা ছিল। কিন্তু এখন প্রযোজনার ঘনিষ্ঠ সূত্র এটি অস্বীকার করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন ধরেই চর্চায় রয়েছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। বলিউডের অন্যতম বিগ বাজেটের প্রকল্প হতে চলেছে এই ছবি। তাই এই ছবি নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে ভক্তদের। তাই ভক্তদের চাহিদা অনুযায়ী একেবারে মনের মতো করে ছবিটি বানাচ্ছেন নীতেশ তিওয়ারি। একসঙ্গে একঝাঁক বড়মাপের তারকা এই ছবিতে যোগ দিচ্ছেন। ছবির প্রধান অর্থাৎ রাম-সীতার চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর এবং সাঁই পল্লবী। এছাড়াও রাবণের চরিত্রে অভিনয় করছেন, ‘KGF’ তারকা যশ। এছাড়াও দশরথের ভূমিকায় অভিনয় করছেন অরুণ গোভিল। কৈকেয়ীর ভূমিকায় অভিনয় করবেন লারা দত্ত। হনুমানের চরিত্রে অভিনয় করছেন সানি দেওল। এছাড়াও ববি দেওলও হিন্দুদের সবচেয়ে বড় ধর্মগ্রন্থ অবিলম্বনে তৈরি ‘রামায়ণ’-এ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের জন্যে আলোচনায় আছেন। এছাড়াও অমিতাভ বচ্চন এই ছবিতে ‘জটায়ু’ চরিত্রে অভিনয় করবেন। রবি দুবে ‘লক্ষ্মণ’ চরিত্রে, রকুল প্রীত সিংকে ‘সূর্পনাখা’ চরিত্রে এবং হারমান বাওয়েজাকে ‘বিভীষণ’ চরিত্রে দেখা যাবে।

যাই হোক, এবার শোনা যাচ্ছে, অভিনেত্রী কাজল আগরওয়ালও ‘রামায়ণ’-এর অংশ হচ্ছেন। যিনি দক্ষিণী ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার অভিনেত্রী। তেলেগু-তামিলের পাশাপাশি একাধিক হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। দক্ষ অভিনয় দিয়ে লক্ষ লক্ষ মানুষকে পাগল করে তুলেছেন। এবার তিনি নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ মন্দোদরীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন। মন্দোদরীর চরিত্রে আগে অভিনেত্রী সাক্ষী তানওয়ারের অভিনয়ের কথা ছিল। কিন্তু এখন প্রযোজনার ঘনিষ্ঠ সূত্র এটি অস্বীকার করেছে। কাজল তার অংশের শুটিং শুরু করেছেন বলে জানিয়েছেন।

জানা গিয়েছে, রাবণের স্ত্রী হওয়ার কারণে মন্দোদরীর ভূমিকা অনেকটা বেড়ে গিয়েছে। তাই একজন ভালো অভিনেত্রীকে বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।এছাড়াও, চলচ্চিত্র নির্মাতারা এমন একজন অভিনেত্রী খুঁজছিলেন, যার অনেক ভাষার উপর দক্ষতা রয়েছে। এক্ষেত্রে অনেক বলিউড অভিনেত্রীর কথা ভাবা হয়েছিল কিন্তু কাজলের নাম চূড়ান্ত করা হয়েছে। কারণ তিনি উত্তর ও দক্ষিণ উভয় জায়গাতেই একটি বড় নাম। যিনি অভিনেতা যশের (রাবণ) স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন। উল্লেখ্য, ‘মন্দোদরী’র পরিচয় কেবল রাবণের স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি একজন অত্যন্ত সুন্দরী, ধার্মিক নারী ছিলেন। একদিকে তিনি বারবার সীতাকে অপহরণ করার জন্য রাবণের সমালোচনা করেছিলেন, অন্যদিকে, একজন কর্তব্যপরায়ণ স্ত্রী হিসেবে, ক্রমাগত তাঁর স্বামীকে ধার্মিকতার পথে পরিচালিত করার চেষ্টা করেছিলেন। তথ্য অনুযায়ী, রামায়ণের প্রথম অংশ ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাবে, আর দ্বিতীয় অংশ ২০২৭ সালের দীপাবলি উপলক্ষে মুক্তি পাবে।

মালদ্বীপে স্বামীর সঙ্গে রোমান্টিক মেজাজে কাজল, নেটপাড়ায় ঝড় তুলল অভিনেত্রীর বিকিনি লুক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]