Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যাত্রীসাচ্ছন্দ্যে ‘পিছিয়ে’, দেশের সবথেকে খারাপ বিমানবন্দরগুলির মধ্যে ‘এগিয়ে’ বাগদোগরা

দেশের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, খারাপ যাত্রী সাচ্ছন্দ্য বিমানবন্দরের তালিকায় রয়েছে দেশের মোট ৬০ টি বিমানবন্দরের নাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: যাত্রীসাচ্ছন্দ্যে দেশের মধ্যে সবচাইতে খারাপ বিমান বন্দরের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দর। দেশের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, খারাপ যাত্রী সাচ্ছন্দ্য বিমানবন্দরের তালিকায় রয়েছে দেশের মোট ৬০ টি বিমানবন্দরের নাম। যার মধ্যে ৫৯ তম স্থানে রয়েছে বাগডোগরা বিমানবন্দর। যাত্রী সাচ্ছন্দ্যের বিভিন্ন সূচক মাপার পরে বাগডোগরা বিমানবন্দরের স্কোর ৩.৮। এদিকে কলকাতা বিমান বন্দরের পর রাজ্যের দ্বিতীয় আন্তর্জাতিক বিমান বন্দর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাগডোগরা বিমানবন্দরকে। কিন্তু তার মধ্যে দেশের সবথেকে খারাপের যাত্রীসাচ্ছন্দ্যে বিমানবন্দরের তালিকায় নাম উঠল বাগডোগরা বিমানবন্দরের। শিলিগুড়ির অদূরে অবস্থিত এই বিমানবন্দরটির বর্তমানে সার্বিক অবস্থার নানা উন্নতির প্রয়োজন।

আগে যাত্রীসাচ্ছন্দ্যের তালিকায় বাগডোগরা বিমান বন্দরের স্থান ছিল ৩৮ তম স্থানে। কিন্তু চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে চলা সমীক্ষায় সংশ্লিষ্ট বিমানবন্দরটি পিছিয়ে ৫৯তম স্থান পেয়েছে। সাধারণত বছরে দু’বার যাত্রীস্বাচ্ছন্দ্য নিয়ে সমীক্ষা করেন বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানের সিএসএস তদা ‘কাস্টমার স্যাটিসফেকশন সার্ভে’-র ৩৩-৩৪টি সূচকে দেখে বিমানবন্দরের অবস্থা এবং পরিস্থিতি বিচার করা হয়। সেখানে বিমানবন্দরের পরিষ্কার- পরিচ্ছন্নতা, বিমানবন্দরের কর্মীরা কতটা ভাল এবং তাঁদের কর্মপদ্ধতির দিকটিও বিবেচনা করা হয়। পাশাপাশি যাত্রীদের ব্যাগপত্র ঠিকঠাক রাখা থেকে পার্কিংয়ের সুবিধা-সহ যাত্রীদের সামগ্রিক স্বাচ্ছন্দ্যের দিকটিও দেখা হয়। আর এতেই ব্যার্থ বাগডোগরা বিমানবন্দর। যাত্রী সাচ্ছন্দ্যে অনেকটা পিছিয়ে রয়েছে এই বিমানবন্দর।

সমীক্ষায় বাগডোগরা প্রায় সমস্ত শর্তেই খারাপ ফল করেছে। এখানে গাড়ি পার্কিংয়ের সুবিধা ভাল নয়, সেই কারণে বিমানবন্দর থেকে পরিবহণ ব্যবস্থা ভাল নয়। যার ফলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। সবথেকে খারাপ অবস্থা পার্কিংয়ের। এছাড়াও বিমানবন্দরের রেস্তোরাঁর মান এবং খাবারের দাম তুলনামূলক বেশি। এতেও খারাপ ফল করেছে বাগডোগরা বিমানবন্দর। এ ছাড়াও বিমানবন্দরের শৌচালয়ে রক্ষণাবেক্ষণ এবং পরিচ্ছন্নতার অভাব রয়েছে। যাত্রীদের কেনাকাটা করা নিয়েও অনেক অভিযোগ রয়েছে। তবে সবথেকে খারাপ এই বিমানবন্দরেদ নিরাপত্তার ব্যবস্থা। যাত্রীদের ব্যাগপত্র পরীক্ষা করতে অনেক সময় নেন নিরাপত্তাকর্মীরা। এগুলি পর্যবেক্ষণ করেই যাত্রীসাচ্ছন্দ্যে বাগডোগরা বিমানবন্দরের স্কোর pray ১.১ পয়েন্ট কমে গিয়েছে।

চা-শ্রমিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী, মহিলাদের শাড়ি ও শিশুদের চকোলেট উপহার

ঘন কুয়াশার চাদর, বন্ধ বাগডোগরায় উড়ানের ওঠানামা

মমতা-মোদির হাত ধরেই বাগডোগরার আন্তর্জাতিক স্তরে উত্তরণ

বাগডোগরা থেকে নিয়মিত আন্তর্জাতিক উড়ানের ছাড়পত্র দিল কেন্দ্র

যান্ত্রিক ত্রুটি, বাগডোগরা বিমানবন্দরে জরুরি অবতরণ দিল্লিগামী বিমানের

‘জয় শ্রীরাম’র কী মহিমা, যুবককে জড়িয়ে ধরলেন দেব

দুর্যোগের মুখে মুখ্যমন্ত্রীর কপ্টার, জরুরি অবতরণ

মণিপুরে ধসে নিহতদের মধ্যে ১১ জওয়ানের দেহ ফিরল, বাগডোগরায় শেষ শ্রদ্ধা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00