Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ মামলায় হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভার এলাকার মধ্যে বিধায়কদের নিরাপত্তা রক্ষীদের প্রবেশাধিকার নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এই মামলায় সচিবের সিদ্ধান্ত নিয়ে সরাসরি কোন হস্তক্ষেপ করল না আদালত। তবে হাইকোর্ট জানিয়েছে সেখানে সব রাজনৈতিক দলের জন্য নিয়ম সমান হওয়া উচিত। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিংহ নির্দেশ দিয়েছেন যে বিধানসভার সচিব যে রিপোর্ট দিয়েছেন তা প্রত্যেকের জন্য প্রযোজ্য। আর সেই রিপোর্ট মেনেই চলতে হবে। রিপোর্ট অনুযায়ী নিয়ম মেনে সবাই চলছেন কিনা তা নিশ্চিত করতে হবে সচিবকেই।

এই মামলায় বিধানসভার সচিব উচ্চ আদালতকে রিপোর্ট দিয়ে জানিয়েছিলেন যে নিরাপত্তারক্ষী নিয়ে মন্ত্রী, বিধায়ক সহ অন্যান্য সকল সদস্যের জন্য নোটিশ রয়েছে। ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে কেউ বিধানসভার কক্ষে প্রবেশ করতে পারবেন না। আসলে তৃণমূল বিধায়কদের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়ে বিধানসভা ভবনের ভেতরে প্রবেশের অনুমতি রয়েছে, কিন্তু বিজেপি বিধায়কদের ক্ষেত্রে এই কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের নিয়ে ভেতরে ঢোকার অনুমতি নেই। ফলে যখন বিজেপি বিধায়করা বিধানসভায় আসেন, তখন কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে হয়। এই দ্বিচারিতা কেন, সেই প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মামলার পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার আদালত জানিয়েছে যে নিরাপত্তারক্ষী নিয়ে আদালত সরাসরি কোনও হস্তক্ষেপ করবে না। তবে নিয়ম সকলের জন্যই একই রকম হওয়া উচিত।

প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দের নিরাপত্তা দেয় কেন্দ্রীয় বাহিনী। কিন্তু বিধানসভার ভেতরে কেন্দ্রীয় বাহিনীর প্রবেশ নিষিদ্ধ। ফলে বিজেপির অভিযোগ তৃণমূল বিধায়করা ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়েই বিধানসভায় প্রবেশ করেন। স্পিকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই হাইকোর্টের মামলা দায়ের করেছিলেন শুভেন্দু। তাতেই হল রায় দান।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00