‘জজবা’-র পর ফের আইনজীবীর ভূমিকায় ঐশ্বর্য, নতুন কোন সিনেমায় দেখা যাবে বচ্চন বধূকে?

ছবিটি ইনস্টাগ্রামে বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছে। কেননা ছবিতে অভিনেত্রীকে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাচ্ছে। অ্যাশের অত্যাশ্চর্য এই ছবিটি ভক্তরা আরও কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঐশ্বর্য রাই বচ্চন, বলিউডের একজন খ্যাতনামা মুখ। বচ্চন পরিবারের গৃহবধূ। তাই তাঁকে অভিনয়ে বেশি দেখা না গেলেও সর্বদা চর্চায় থাকেন। মাস কয়েক ধরেই অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর ডিভোর্সের গুঞ্জন আকাশে বাতাসে বইছে। কিন্তু কোনটাই সত্য নয়। কান ফিল্ম ফেস্টিভ্যালে বিবাহিত লুকে ধরা দিয়ে অভিনেত্রী নিজেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন। যদিও মাঝে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেক বচ্চনের প্রেমের গুঞ্জন উঠেছিল। যাই হোক, বহুদিন ধরেই অভিনয়ে দেখা যাচ্ছে না ঐশ্বর্যকে। তবে এই সপ্তাহের শুরুতে বিশ্বব্যাপী একটি বিউটি ব্র্যান্ডের জন্যে একটি অনুপ্রেরণামূলক পোস্ট সোশ্যাল মিডিয়ায় আলোড়ণ তুলেছে। প্রচারণার জন্যে অভিনেত্রীর একটি ইউনিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঐশ্বর্যর মেকআপ শিল্পী আরডিয়ান জ্যাকবস।

ছবিটি পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে। এবং ট্রেন্ডে এসেছে। ছবিটি ইনস্টাগ্রামে বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছে। কেননা ছবিতে অভিনেত্রীকে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাচ্ছে। অ্যাশের অত্যাশ্চর্য এই ছবিটি ভক্তরা আরও কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। ছবিতে অভিনেত্রী একটি সাদা শার্ট পরেছিলেন। তার উপর একটি কোর্ট গায়ে জড়িয়েছেন। এই ছবি দেখে অভিনেত্রীর ‘জজবা’ ছবির লুকের কথা ভক্তদের মনে পড়ে গিয়েছে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘জজবা’ ছবিতে ঐশ্বর্য একজন ফৌজদারি আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন। যিনি একজন অপরাধীর পক্ষ নিয়ে উচ্চস্তরের আদালতে আইনী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। একই সঙ্গে তাঁর অপহৃত মেয়েকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। ছবিটি দেখে ভক্তরা ‘জজবা 2’ আসবে নাকি তা কল্পনা করতে শুরু করেছেন। তবে এটি কোনও ছবির নয়, বিজ্ঞাপনের ছবি।

যেখানে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে যে, ‘সোশ্যাল মিডিয়া এবং সামাজিক চাপের মধ্যে খুব বেশি পার্থক্য নয় একজন মহিলা এবং একজন মা হিসেবে তরুণদের মনে উপর এর প্রভাব কতটা পড়তে পারে তা নিয়ে ভাবা গুরুতর উদ্বেগের বিষয়। সত্যি বলতে এমনকি প্রভাবশালী প্রাপ্তবয়স্কদেরও।’ সাম্প্রতিক বছরগুলিতে অভিনেত্রী খুব কম সময় লাইন লাইটে আসছেন। মাঝেমধ্যে তাঁকে মেয়ে আরাধ্যার সঙ্গে জনসম্মুখে উপস্থিত হতে দেখা যায়। সম্প্রতি স্বামী অভিষেক বচ্চন এবং মেয়ে আরাধ্যার সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরে আসার সময় মুম্বই বিমানবন্দরে তাকে লাইমলাইট চুরি করতে দেখা গিয়েছিল।

অল্পের জন্য রক্ষা পেলেন ঐশ্বর্য রাই, মুম্বইয়ে বচ্চন পরিবারের বধূর গাড়িকে ধাক্কা বাসের

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে ফের স্ত্রী ঐশ্বর্যা ও কন্যা আরাধ্যার সঙ্গে একই গাড়িতে অভিষেক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]