বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে ফের স্ত্রী ঐশ্বর্যা ও কন্যা আরাধ্যার সঙ্গে একই গাড়িতে অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি : ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্কে নাকি চিড় ধরেছে, দীর্ঘদিন ধরে এই নিয়ে জল্পনা চলছে বলিউডের অন্দরে। অম্বানীদের বিয়ের আসরে ঐশ্বর্যা ও অভিষেক একসঙ্গে না আসায় জল্পনা আরও ঘনীভূত হয়। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি বচ্চন পরিবারের কেউই। ইতিমধ্যেই শ্বশুরবাড়ি ছেড়ে মা ও মেয়েকে নিয়ে অন্যত্র থাকা শুরু করেছেন অভিনেত্রী। এ সব জল্পনার মধ্যেই ঐশ্বর্যার একটি ভিডিয়ো নেটপাড়ায় ভাইরাল।

ভিডিয়োটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই উত্তাল নেটপাড়া। এই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, বিমানবন্দরে থেকে আরাধ্যা ও ঐশ্বর্য রাই একসঙ্গে গাড়িতে উঠলেন। তবে অবাক করা হল বিষয় হল অভিষেক নিজে স্ত্রী ও কন্যাকে গাড়িতে তুলে দিচ্ছেন। গাড়ির গেটও ধরে থাকতে দেখা যায় বচ্চন পুত্রকে।তাঁদের গাড়িতে তুলে দিয়ে গেটও বন্ধ করে দেন অভিষেক। বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই অভিষেকের এমন কোমল আচরণ মন্ত্রমুগ্ধ করেছে অনুরাগীদের।

ধূসর রংয়ের হুডি ও কালো প্যান্টে বেশ স্টাইলিশ লাগছিল অভিষেককে। অন্যদিকে ঐশ্বর্যের পরনে ছিল কালো রঙের টপ ও ঢিলেঢালা ট্রাউজার। আরাধ্যা পরেছিল নীল রংয়ের টপ। তাঁদের গাড়িতে তুলে দিয়ে নিজেও গাড়িতে উঠে বসেন বচ্চন পুত্র।

উল্লেখ্য, বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন বচ্চন দম্পত্তি। অভিষেক ও ঐশ্বর্যের মধ্যে বিচ্ছেদ হতে চলেছে এমন গুঞ্জন নেটপাড়ার ‘হট টপিক’ যাকে বলে। কিন্তু সমালোচকদের এই গুঞ্জন ভেঙে দিয়েছেন বচ্চন দম্পত্তি। মেয়ে আরাধ্যা যে ঐশ্বর্যের জীবনের একমাত্র প্রাধান্য সেটা বিভিন্ন সময় সাক্ষাৎকারে জানিয়েছেন বচ্চন দম্পত্তি। মেয়ের বয়স এখন ১২। তবে, সর্বক্ষণই তাকে দেখা যায় মায়ের হাত ধরে। এক মুহূর্তের জন্য মেয়েকে কাছছাড়া করেন না অভিনেত্রী। অন্যদিকে বাবা অভিষেকের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় আরাধ্যাকে।

‘জজবা’-র পর ফের আইনজীবীর ভূমিকায় ঐশ্বর্য, নতুন কোন সিনেমায় দেখা যাবে বচ্চন বধূকে?

ফোন-সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখে আরাধ্যাকে বড় করছেন ঐশ্বর্যই, জানালেন অভিষেক

‘নিরুদ্দেশে যেতে চাই’, অভিষেক বচ্চনের পোস্ট ঘিরে শোরগোল, হঠাৎ কী হল অমিতাভ-পুত্রের?

পেয়েছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব, তবুও কেন হাউসফুল ৫-এ কাজ করতে চাননি অমিতাভ

অল্পের জন্য রক্ষা পেলেন ঐশ্বর্য রাই, মুম্বইয়ে বচ্চন পরিবারের বধূর গাড়িকে ধাক্কা বাসের

ঐশ্বর্যকে ডিভোর্স, নিমরতের সঙ্গে প্রেম, বিরক্ত হয়ে ক্যামেরার সামনে হাত জোড় অভিষেকের

সত্যিই কি ঐশ্বর্যকে ডিভোর্স দিচ্ছেন জুনিয়র বচ্চন? বড়সড় ইঙ্গিত অভিষেকের

মুম্বইতে ১৫ কোটির ৬ টি ফ্ল্যাট কিনলেন অভিষেক বচ্চন, ব্যবসা শুরু করবেন নাকি?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]