বিমানবন্দরে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তর্কে জড়ালেন অল্লু অর্জুন,‌ কী ঘটেছিল?

এই বিষয়টি ভাল লাগে নি আল্লু অর্জুনের। কেননা অসাধারণ অভিনয় দক্ষতার জন্যে বিশ্বজুড়ে সকলেই তাঁকে চেনে। তাই আলাদা করে তাঁকে পরিচয় দিতে হবে বলে তিনি মনে করেন না

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কী কাণ্ড! বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের উপর মেজাজ হারালেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। কিন্তু কেন? কেননা, মাস্ক পরা ‘পুষ্পা’ অভিনেতাকে চিনতেই পারছিল না বিমানবন্দরে নিরাপত্তাকর্মীরা। আর তাতেই ক্ষুব্ধ হন নায়ক। মুম্বই বিমানবন্দরের সেই মুহূর্তে একটি ছোট্ট ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওটি নিয়ে চর্চাও শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুম্বই বিমানবন্দরের কর্মীদের সঙ্গে নায়কের এই আচরণ পছন্দ হয়নি নেটিজেনদের। শনিবার (৯ অগস্ট) আল্লু অর্জুনকে মুম্বই থেকে উড়ে গিয়েছেন। বিমানবন্দরে ঢুকতেই তখনই বিমানবন্দরের একজন নিরাপত্তাকর্মী তাঁর পরিচয়পত্রের সঙ্গে মিল রেখে তাঁকে মুখ দেখাতে বলেন। আর তখনই মেজাজ হারান সুপারস্টার। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, আল্লু অর্জুন একটি টি-শার্ট এবং ট্র্যাক পরে থাকতে বিমানবন্দরে প্রবেশ করছেন। তাঁর মুখে কালো মাস্ক ছিল।

এরপর নিরাপত্তা পরীক্ষা চলাকালীন, অভিনেতা প্রবেশপথে সিআইএসএফ কর্মীদের কাছে তাঁর পরিচয়পত্র উপস্থাপন করেন। তখনই নিরাপত্তা কর্মী নিরাপত্তা প্রোটোকলের অংশ হিসাবে অভিনেতাকে তার মুখোশ খুলে মুখ দেখাতে বলেন। এই বিষয়টি ভাল লাগে নি আল্লু অর্জুনের। কেননা অসাধারণ অভিনয় দক্ষতার জন্যে বিশ্বজুড়ে সকলেই তাঁকে চেনে। তাই আলাদা করে তাঁকে পরিচয় দিতে হবে বলে তিনি মনে করেন না। তাই নিরাপত্তা কর্মীর আচরণ অভিনেতার ভালো লাগেনি। তাই ভিডিওতে দেখা গিয়েছে, অভিনেতা সিআইএসএফ কর্মীদের সঙ্গে ক্ষুব্ধ হয়ে কিছু কথা বলছেন। এতে তাঁর দলের একজন সদস্যকেও হস্তক্ষেপ করতে দেখা যায়, কিন্তু অফিসার প্রোটোকল মেনে চলার ব্যাপারে অনড় ছিলেন। এরপর অর্জুন তাঁর মাস্ক আংশিকভাবে খুলে গার্ডকে দেখান। এরপরই তাকে ভেতরে যেতে দেওয়া হয়। তবে ঘটনাটি তে অর্জুনের আচরণ নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। নেটিজেনরা মনে করেছেন যে, নিরাপত্তা কর্মী তাঁর প্রোটোকল অনুযায়ী কাজ করেছেন। এতে আল্লুর এমন আচরণ মোটেই উপযোগী নয়।

 

একজন বলেছেন, ‘তিনি বেশ অহংকারী। শুধু তোমার পুরো মুখ দেখাতে বলেছে, এতে রাগ করার কি আছে, এত অহংকারী কেন? দুঃখের বিষয় হল, এই লোকেরা নিজেদেরকে বোকা ভক্তদের ঈশ্বর বলে মনে করে। তাই প্রোটোকল অনুসরণ করতে চায় না।’ একজন পুষ্পা 2-এর স্পেশাল স্ক্রিনংযের সময়ের কথা টেনে বলেন, ‘হায়দরাবাদে থিয়েটারে পুষ্পা ২-এর প্রদর্শনী চলাকালীন উন্মাদ জনতার মুখ দেখানোর ক্ষেত্রে তার কোনও সমস্যা হয়নি। কিন্তু এখন কেন, বরং সেই সময়ে তাঁর মুখ গোপন রাখা উচিত ছিল।থাকলে তাঁকে দেখতে এত উন্মাদনা হন না, আর এক দর্শক মারা যেতেন না।’ কাজের ক্ষেত্রে, অর্জুনকে পরবর্তীতে দীপিকা পাড়ুকোনের সাথে AA22xA6-তে দেখা যাবে। এছাড়াও তাঁর হাতে পুষ্পা ৩: দ্য র‍্যাম্পেজ এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে আরেকটি ছবিও রয়েছে।

একই অঙ্গে চার রূপ, দাদু, বাবা এবং দুই ভাইয়ের ভূমিকায় আল্লু অর্জুন

‘২ বছর আগে আমি এখানেই জন্মদিন উদযাপন করেছি’, চেনা পহেলগাঁও হঠাৎই অচেনা বিজয়ের কাছে

অ্যাটলির নতুন ছবিতে বলি নায়িকা, আল্লুর সঙ্গে পর্দায় ঝড় তুলবেন কোন অভিনেত্রী?

এবার অ্যাটলির ছবিতে আল্লু অর্জুন, নিচ্ছেন মোটা অঙ্কের পারিশ্রমিক, শুনলে চমকে যাবেন!

‘গেম চেঞ্জার’-এর ব্যর্থতা নিয়ে কটুক্তি, আল্লু অর্জুনের সঙ্গে সম্পর্ক চোকালেন রামচরণ!

‘আইনশৃঙ্খলার বিষয়ে কোনও আপোষ করা হবে না’, তেলেগু শিল্পীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

পদপিষ্ট মামলায় আরও বিপাকে আল্লু অর্জুন, গ্রেফতার সর্বক্ষণের সঙ্গী

পদপিষ্টে মহিলা ভক্তের মৃত্যুর খবর পরের দিন জেনেছেন, দাবি আল্লুর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]