টানা বৃষ্টির জের! রিজেন্ট পার্কে ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন বাড়ির একাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি : শহরে ফের বাড়ি বিপর্যয়। বৃহস্পতিবার কলকাতার রিজেন্টপার্ক এলাকায় ভেঙে পড়েছে একটি পরিত্যক্ত শতাব্দী প্রাচীন বাড়ির একাংশ। ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, রিজেন্ট পার্ক এলাকায় দাসানি স্টুডিওর পাশে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির আমলের একটি পরিত্যক্ত শতাব্দী প্রাচীন বাড়ি রয়েছে। বৃহস্পতিবার ওই পুরানো বাড়ির একাংশ ভেঙে পড়েছে। বাড়িটিকে অনেকদিন ধরেই পরিত্যক্ত। তবে ওই বাড়ি কিছু  কিছু ভবঘুরে মানুষ থাকতেন। তাঁদের কোথাও যাওয়ার জায়গা নেই। তাই পরিত্যক্ত বাড়িটিকেই নিজেদের আস্তানা বানিয়ে নিয়েছিলেন তাঁরা।

সূত্রের খবর, ৬টি ভবঘুরে পরিবার ওই বাড়িটিতে থাকত প্রায় ৫০ বছর ধরে। বাড়িটিতে পুরসভার পক্ষ থেকে নোটিশও দেওয়া হয়েছিল।  তা সত্ত্বেও যেহেতু তাদের যাওয়ার জায়গা ছিল না বলে এখানেই তারা বসবাস করছিলেন। বৃহস্পতিবার সকালে পরিবারের সকলে যখন ঘুমাচ্ছিলেন, তখন বাড়ির একাংশ ভেঙে পড়ে।  শহরে একটানা প্রবল বর্ষণের জেরে বাড়িটির একাংশ ভেঙে পড়েছে বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু এই ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। যাঁরা ছিবেন তাঁদের সকলকে উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও স্থানীয় কাউন্সিলর।  ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আশ্বাস তাঁদের পুনর্বাসন করে দেওয়া হবে।

প্রসঙ্গত,  কয়েকদিন আগে প্রবল বৃষ্টির জন্য কলকাতার দুই জায়গায় ভেঙে পড়েছে দুটি বিপজ্জনক বাড়ি। গিরিশ পার্ক এলাকায় কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে ভেঙে পড়েছিল একটি বাড়ি। পাশাপাশি ৮৪/এ, বিবি গাঙ্গুলী স্ট্রিটে বউবাজার মার্কেটে ভেঙে পড়েছে পুরনো একটি বাড়ি। নারকেলডাঙা থানার ২০ এ রাজেন্দ্র লাল স্ট্রিটে একটি বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বাড়িটিকে বিপজ্জনক বলে জানানো হয়েছিল।

শহরে ফের ভাঙল পুরনো বাড়ি! এন্টালিতে বাড়ি ভেঙে আহত ২

মানিকতলায় হুড়মুড়িয়ে ভাঙল পুরনো বাড়ির একাংশ, ২ শিশু সহ জখম ৬

বৃষ্টির দাপটে কলকাতায় বাড়ি বিপর্যয়, মুচিপাড়ায় ভাঙল আরও ১ বাড়ি

বর্ষায় শ্যাওলা থেকে কিভাবে উঠোন-বাড়ি মুক্ত রাখবেন?

রাতভর বৃষ্টিতে কলকাতার ২ জায়গায় ভাঙল বাড়ির একাংশ, আতঙ্কে স্থানীয়রা

বর্ষায় ঘর জীবাণুমুক্ত ও পরিষ্কার রাখবেন কীভাবে? জেনে নিন টোটকা

খেলতে গিয়ে নির্মীয়মাণ ফ্ল্যাটে বল, ২ জনকে বাঁশ পেটা করে শ্রীঘরে প্রোমোটার

দুর্ঘটনা নাকি খুন ! রিজেন্ট পার্কে রাস্তায় পড়ে যুবকের রক্তাক্ত দেহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]