১৮ মিনিট ট্রেন আটকে রেল লাইনে দাঁড়িয়ে গজরাজ, চালকের তৎপরতায় রক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি, ডুয়ার্স: ঘন জঙ্গলের বুক চিরে গিয়েছে রেললাইন। নিত্যদিন সেই লাইন দিয়ে চলে একাধিক রেল। মাঝে মধ্যেই সেই রেললাইনের ধারে দিয়ে উঠে আসে হাতির দল। বেঘোরে প্রাণও হারাতে হয়। ফের ডুয়ার্সের জঙ্গল থেকে রেললাইনে উঠে এল হাতি। চালকদের তৎপরতায় এবার রক্ষা পেয়েছে হাতিটি নাহলে ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা।

জানা গিয়েছে, ডুয়ার্সের বাগরাকোট-সেবক রেললাইনের মাঝে ৭২/৩ পিলারের কাছে শনিবার সন্ধ্যায় একটি হাতি রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিল। হাতিটিকে দেখতে পেয়েই আপৎকালীন ব্রেক কষেন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালক উত্তম বড়ুয়া ও সহকারী চালক শুভজিৎ কার্জি। এরজেরেই ট্রেনের গতি কমে যায়। হাতিটি প্রায় ১৬ থেকে ১৮ মিনিট রেললাইনে দাঁড়িয়ে ছিল। বেশ কিছুক্ষণ পর হাতিটি নিজের মত করে রেল লাইন থেকে নেমে জঙ্গলের পথে রওনা দেয়। তারপরেই কাঞ্চনকন্যা এক্সপ্রেসটিও নিজের গন্তব্যের দিকে রওনা দেয়।

সম্প্রতি, রেল লাইনের ওপরেই ট্রেনের ধাক্কায় ২ শাবক সহ ১ হাতির মৃত্যুর খবর সামনে এসেছিল। সেটি ঘটেছিল ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের বাঁশতলা স্টেশনের কাছে ডাউন লাইনে খড়্গপুরগামী জনশতাব্দীর ধাক্কায় ২ শাবক সহ ১ পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয়েছে। বন দফতর এবং রেল একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। গভীর রাতে বাঁশতলা স্টেশনের কাছে ডাউন লাইনে আসছিল খড়্গপুরগামী জনশতাব্দী। ওই সময়েই ২ শাবক নিয়ে পার হচ্ছিল পূর্ণবয়স্ক হাতি। বুঝতে না পেরে ট্রেনটি চলার পর জানা যায়, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ৩ হাতির। মাঝে মধ্যেই ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর খবর শোনা যায়। ২০২৩ সালে চাপড়ামারি অভয়ারণ্যে ট্রেনে কাটা পড়েছিল এক অন্তঃসত্ত্বা হাতি। আঘাতের মা হাতিটির পেটের ভিতর থেকে শাবকটিও বেরিয়ে আসে৷

পর্যটকদের জন্য সুখবর, পর্যটকদের জন্য খুলল তিস্তা ব্যারেজ ব্রিজ

সাত সকালে চিৎকার, গণেশ চতুর্থীর পরদিনই শালবনির জঙ্গলে উদ্ধার মৃত হস্তি শাবক

সুখ, সম্পদ ও সমৃদ্ধি চান? অব্যর্থ ফল পেতে বাড়িতে রাখুন এই ৩ ছবি

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

মর্মান্তিক! ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় দু’টি শাবক সহ ৩ হাতির মৃত্যু

ফালাকাটায় হাতির হানায় সদ্যোজাত-সহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

হাতির হামলা রুখতে ক্যুইক রেসপন্স টিম গঠন বনদফতরের

গজলডোবায় বুনো হাতির হামলায় মৃত স্কুল পড়ুয়া, বিক্ষোভ গ্রামবাসীদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]