নিজস্ব প্রতিনিধি: গ্রহদের রাজা সূর্য। বিজ্ঞানে যতই সূর্যকে নক্ষত্রের মধ্যে শ্রেষ্ঠ বলা হোক না কেন জ্যোতিষশাস্ত্রে সূর্য আসলে একটি গ্রহ। তাই তার স্থানও অত্যন্ত বিশেষ। জ্যোতিষ শাস্ত্রে সূর্যদেবকে সম্মান এবং প্রতিপত্তির কারক হিসেবে বিবেচনা করা হয়। প্রতিমাসে সূর্যদেব এক রাশি থেকে অন্য রাশিতে যান। এর ফলে দ্বাদশ রাশির ওপরেই প্রভাব পড়ে। জ্যোতিষশাস্ত্র অনুসারে অগস্ট মাসে সূর্যদেব তিনবার নিজের গতি পরিবর্তন করবেন।
আসলে সূর্য ৩ আগস্ট শ্লেষা নক্ষত্রে গোচর করবেন। সেখানে তিনি ৩০ অগস্ট পর্যন্ত অবস্থান করবেন। তারপর ৩০ অগস্ট সূর্য পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করবেন। এই সময়কালে ১৭ অগস্ট সূর্যদেব তার নিজস্ব রাশিচক্র সিংহ রাশিতে গোচর করবেন। এমন পরিস্থিতিতে সূর্য দেবের তিনবার গোচর কিছু রাশির জন্য উপকারী প্রমাণিত হতে পারে।
আসুন জেনে নিই সেই বিশেষ রাশিচক্র সম্পর্কে যারা অগস্ট মাসে প্রচুর সুযোগ সুবিধা পেতে চলেছেন
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে ।পুরনো অমীমাংসিত কাজ গতি পাবে। ব্যবসায় প্রচুর মুনাফা বৃদ্ধি হবে। সম্মান ও সমৃদ্ধি বাড়বে।
তুলা রাশি
অগস্ট মাসে সূর্যের তিনবার গমনের পরিবর্তন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী প্রমাণিত হবে। কাঙ্খিত ফলাফল অর্জন করতে পারবেন। ব্যবসায় বড় লাভ হবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
বৃশ্চিক রাশি
সূর্যদেব তিনবার নিজের গতি পরিবর্তন করছে। ফলে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখ আসবে, পারিবারিক সুখ বৃদ্ধি হবে। বিনিয়োগ থেকে লাভ হবে চাকরিজীবীরা। আয়ের নতুন সুযোগ পাবেন।