চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা ইংল্যান্ডের, ৮ বছর বাদে ফিরলেন ৩৫ বছর বয়সী স্পিনার

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল বুধবার (২৩ জুলাই) থেকে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট। আর ওই টেস্ট শুরুর ৪৮ ঘন্টা আগেই দল ঘোষণা করল স্বাগতিক ইংল্যান্ড। চোটের কারণে ছিটকে যাওয়া শোয়েব বশিরের জায়গায় দলে নেওয়া হয়েছে ৩৫ বছর বয়সী অলরাউন্ডার লিয়াম ডসনকে। এই একটি মাত্র পরিবর্তন ঘটিয়েছেন বেন স্টোকসরা। প্রথম একাদশের বাকি ১০ খেলোয়াড় লর্ডসে খেলেছিলেন।

লর্ডসে তৃতীয় টেস্টে জয়ের সুবাদে সিরিজে ২-১ ব্যবধানে রয়েছেন বেন স্টোকসরা। ম্যাঞ্চেস্টারে জিতলেই তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি জয় করবেন তাঁরা। উল্টোদিকে শুভমন গিলদের কাছে ওল্ড ট্র্যাফোর্ডে লড়াই মরণ-বাঁচনের। জিতলে সিরিজ জেতার সম্ভাবনা থাকবে। ড্র করলে খানিকটা চাপে থাকবে। সেক্ষেত্রে সিরিজে হারের লজ্জা এড়াতে শেষ টেস্টে অবশ্যই বেন স্টোকসের হারাতে হবে। চতুর্থ টেস্টে নামার আগেই অবশ্য চোট সমস্যায় জর্জরিত টিম ইন্ডিয়া। আর্শদীপ সিংহ ও আকাশদীপের মতো দুই তরুণ বোলার চোট পেয়েছেন। তবে সুখবর হল চোটমুক্ত হয়েছেন মারকুটে ব্যাটার তথা উইকেটরক্ষক ঋষভ পন্থ।

চতুর্থ টেস্টের জন্য ইংল্যান্ডের তরফে যে দল ঘোষিত হয়েছে তাতে জায়গা পাওয়া লিয়াম ডসনের ২০১৬ সালে ভারতের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ইংল্যান্ডের জার্সি গায়ে অভিষেক ঘটেছিল। ২০১৭ সালে নটিংহামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ বার টেস্ট খেলেছিলেন। তিনটি টেস্ট খেলে সাতটি উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে করেছেন ৮৪ রান। টেস্ট দলে ডাক না পেলেও বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে খেলেছেন ডসন। প্রথম শ্রেণির ক্রিকেটেও তাঁর পারফরম্যান্স রীতিমতো চোখ ধাঁধানো।

৬৬৯ রানে থামল ইংল্যান্ড, ইনিংসে হার বাঁচাতে গিলদের চাই ৩১১

৩৮তম টেস্ট শতরানের মালিক হলেন রুট, চালকের আসনে ইংল্যান্ড

চতুর্থ টেস্টের আগে বড় স্বস্তি ভারতীয় দলে, চোট সারিয়ে পুরোপুরি ফিট মারকুটে ব্যাটার

ওল্ড ট্র্যাফোর্ডে মাঠে নামার আগেই ভারতীয় শিবিরে দুঃসংবাদ, চোট পেলেন তরুণ পেসার

লর্ডস টেস্টের ২৪ ঘণ্টার মধ্যে বশিরের বদলি ঘোষণা ইংল্যান্ডের, কে এলেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]