নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর: ধর্মান্তকরণে অভিযুক্ত মুসলিম ধর্মগুরু ছাংগু বাবার দুই সাগরেদকে গ্রেফতার করল উত্তরপ্রদেশের পুলিশ। ব্যারাকপুরের মণিরামপুর থেকে গ্রেফতার করা হয় দুই সাগরেদকে। শুক্রবার ব্যারাকপুর আদালতে ধৃতদের পেশ করা হয়। ৭২ ঘন্টার মধ্যে তাদের উত্তর প্রদেশের আগ্রায় পৌছাবার নির্দেশ দেয় আদালত।
ধৃতদের বিরুদ্ধে উত্তরপ্রদেশের পুলিশ জোর করে পুরুষ এবং মহিলাদের ভয় দেখিয়ে জোর করে ধর্মান্তর এবং শারিরীক নির্যাতনের মামলা দায়ের করেছে। ছাংগু বাবা ধরা পড়লেও এরা বেগতিক দেখে উত্তরপ্রদেশ থেকে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরে পালিয়ে আসে। এখানে এসে তারা আত্মগোপন করেছিল।এদের নাম শেখর রায় ওরফে হাসান আলি এবং ঋক বণিক ওরফে মহম্মদ ইব্রাহিম। টানা ৩ দিন তল্লাশি চালিয়ে এদেরকে গ্রেফতার করে উত্তরপ্রদেশের পুলিশ।
এরপর ব্যারাকপুর আদালতে (Barrackpore Court)তুলে বিচারকের নির্দেশ অনুযায়ী আজ তাদেরকে নিয়ে উত্তরপ্রদেশের আগ্রায় রওনা দেয় সে রাজ্যের পুলিশ। ব্যারাকপুরের কোথায় কতদিন ধরে তারা আত্মগোপন করেছিল সব তথ্য সংগ্রহ করে নিয়ে গেছে উত্তরপ্রদেশ পুলিশ। ধৃতরা কবে কোথা দিয়ে কোন রুটে উত্তরপ্রদেশ থেকে ব্যারাকপুরে পালিয়ে এসেছিল তা তদন্ত করে তথ্য সংগ্রহ করেছে।