নিজস্ব প্রতিনিধি : হাতে চোট নিয়েই খেলেছেন স্পিনার শোয়েব বশির। তাঁর ভাঙা হাতেই জয় পেয়েছে ইংল্যান্ড। কিন্তু হাতের চোট গুরুতর হওয়ায় বাকি ২টি টেস্ট খেলতে পারবেন না তিনি। তাই লর্ডস টেস্ট শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বশিরের বদলি ঘোষণা করেছে ইংল্যান্ড। তাঁর জায়গায় আনা হয়েছে স্পিনার লিয়াম ডসনকে। বছর ৩৫-র ডসন অত্যন্ত অভিজ্ঞ।
৫ টেস্টের সিরিজ খেলেতে ইংল্যান্ডে গিয়েছে ভারতীয় দল। তারমধ্যে ৩টি ম্যাচ খেলা হয়েছে। বাকি রয়েছে আরও ২টি। আগামী সপ্তাহে ভারতের বিপক্ষে বশিরকে ছাড়াই খেলতে নামবে ইংল্যান্ড। চতুর্থ টেস্ট ম্যাচে বশিরের জায়গায় এসেছেন লিয়াম ডসন। তিনিও বশিরের মতই স্পিনার। ৮ বছর আগে শেষ খেলেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন তিনি। এবার ৮ বছর পর ফের তাঁর প্রত্যাবর্তন। শোয়েব বশিরের হাতে চিড় ধরেছে। তারফলে তাঁর জায়গায় নতুন কাউকে আনত ইংল্যান্ড। বশির নিজে স্পিনার। তাই তাঁর জায়গায় একজন স্পিনারকে দিয়েই খেলাতে চাইছে ইংল্যান্ড।
জানা গিয়েছে, সোমবার খেলতে গিয়ে একটি উইকেট নেওয়ার সময় বাঁ হাতে চোট পান বশির। হাতের কনিষ্ট আঙুলে চিড় ধরেছে বলে জানা গিয়েছে। সেই হাতে অস্ত্রোপচার করতে হতে পারে। তাই আগামী ২টি ম্যাচ খেলতে পারবেন না তিনি।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারতের বিরুদ্ধে যে দুটি ম্যাচ বাকি রয়েছে, সেই দিটিতে খেলার জন্য স্পিনার হিসেবে লিয়াম ডসনকে বেছে নেওয়া হয়েছে। শোয়েব বশির লর্ডসে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের তৃতীয় টেস্ট জয়ের সময় আঙুলে চোট পেয়েছেন। তাই তাঁর জায়গায় খেলবেন ডসন। জানা গিয়েছে, কয়েক বছর ধরে হ্যাম্পশায়রের হয়ে খেলেছেন তিনি। অলরাউন্ডার হিসেবেও তাঁর ক্ষমতা রয়েছে। ব্যাটও করতে পারেন তিনি। ফলে তাঁর দলে আসা শক্তিবৃদ্ধি করবে ইংল্যান্ডের।