নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর: বাংলার মানুষের জন্য আগামী ভবিষ্যৎ অন্ধকার। ছিনিয়ে নেওয়া হবে গণতান্ত্রিক অধিকার। বিহারের (Bihar)পর এবার টার্গেট পশ্চিমবাংলা। আগামী দিনে ভয়ংকর পরিস্থিতি হতে চলেছে। ইতিমধ্যে বিহারের ভোটার তালিকা সংশোধনে কয়েক কোটি নাম বাদের আশঙ্কা, বাংলায় এর প্রভাব পড়ার আগেই জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ বাতিলের মামলা মহুয়া মৈত্রের। রবিবার নদিয়ার কৃষ্ণনগরে একুশের জুলাইয়ের প্রস্তুতির কর্মসূচিতে এসে বিস্ফোরক মন্তব্য করলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র(MP Mahua Moitra)। মহুয়া মৈত্রের দাবী আগামী ২০২৬-এ নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করে কিভাবে বাংলার ভোটাধিকার কেড়ে নেওয়া যায় তার একটা বড় চক্রান্ত করেছে। ইতিমধ্যে গণতান্ত্রিক অধিকারের জন্য যে ১১ টি পদ্ধতি নির্বাচন কমিশন চেয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য জন্ম সার্টিফিকেট।
সেখানে ভোটার কার্ড(Voter Card) এবং আধার কার্ডের(Adhar Card) কোন মূল্য থাকবে না। শুধু বার্থ সার্টিফিকেট নয়, বাবা মায়ের জন্ম সার্টিফিকেট ও একই সাথে প্রমাণপত্র হিসেবে দিতে হবে। এটি মারাত্মক চক্রান্ত। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিয়েছেন খুব তাড়াতাড়ি নির্বাচন কমিশনের নির্দেশ বাতিলের আবেদন জানিয়ে উচ্চ আদালতে মামলা করা হবে।অন্যদিকে, মহুয়া মৈত্রর প্রতিক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া দিলেন রানাঘাট সাংসদ জগন্নাথ সরকার।
মহুয়া মৈত্র ভুয়ো ভোটে জয়লাভ করেছে তাই ভোটার লিস্ট সংশোধন নিয়ে চিন্তায় পড়ে এরকম উল্টোপাল্টা মন্তব্য করছেন। তৃণমূল কংগ্রেস জানে স্বচ্ছ ভোটার তালিকা সংশোধন হলে ২০২৬-এ তৃণমূলের প্রশাসন ভেঙে পড়বে সেই ভয়েই মহুয়া মৈত্র ভোটার তালিকা সংশোধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করছেন। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের করা ভোটার তালিকা সংশোধন মন্তব্য প্রসঙ্গে, জগন্নাথ সরকারের মহুয়া মৈত্রকে পাল্টা কটাক্ষ রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের(MP Jagannath Sarkar)।