মহুয়া মৈত্রের বিরুদ্ধে জবরদখলের অভিযোগ, করিমপুর থানায় পাল্টা নালিশ সাংসদের

Share:

নিজস্ব প্রতিনিধি, করিমপুর: কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর নামে কুৎসা রটানো এবং বাড়ি-ভাড়া না দেওয়ার মিথ্যে কথা বলার অভিযোগে কোতোয়ালি থানার(Kotwali P.S.) দ্বারস্থ হলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র(MP Mahua Moitra)। ঘটনায় অধীর পাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে করিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এ বিষয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে ইতিমধ্যে কেস চালু করেছে পুলিশ। এমনটাই জানালেন কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাস।

এদিন পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, অধীর পাল(Adhir Pal) নামে এক ব্যক্তি যিনি করিমপুরের বাসিন্দা, তিনি দীর্ঘদিন ধরে অপপ্রচার করছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র তার বাড়ি ভাড়া দিচ্ছেন না ২০১৬ সাল থেকে। যে বাড়িটি অবস্থিত করিমপুর(Karimpur) আনন্দপল্লীতে। যেখানে বসবাস করেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। পুলিশ সূত্রে খবর ,মিতা মন্ডল বিশ্বাস নামে এক মহিলা অধীর পালের কাছ থেকে ২০১৬ সালে বাড়িটি কিনে নেন এবং পরবর্তীতে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে ওই বাড়ি ভাড়ার চুক্তি করেন । পরবর্তীতে চুক্তি মোতাবেক ২০১৬ সাল থেকে এতকাল পর্যন্ত সমস্ত বাড়ি ভাড়া ব্যাংক স্টেটমেন্ট এর মাধ্যমে মিতা দেবীকে দিয়ে দিয়েছেন মহুয়া মৈত্র।

সে কথা স্বীকারও করেছেন মিতা দেবী এমনটাই জানা যায় পুলিশ সূত্রে । কিন্তু তারপরেও সমাজ মাধ্যম ও বিভিন্ন জায়গায় চিঠি দিয়ে ওই ব্যক্তি সাংসদ মহুয়া মৈত্র তার বাড়ি ভাড়া দিচ্ছেন না এবং বাড়ি দখল করে রেখেছেন এই অভিযোগ জানান। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই মিথ্যা অভিযোগের ভিত্তিতে খুব শিগগিরই পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। বাড়ির বর্তমান মালিক মিতা দেবী পুলিশকে স্পষ্ট জানিয়েছেন তার কোন অভিযোগ নেই। তিনি যথাসময়ে বাড়ি ভাড়া পান চুক্তিভিত্তিক অনুযায়ী সংশ্লিষ্ট সাংসদের কাছ থেকে।

বাংলার মানুষের আগামী ভবিষ্যৎ অন্ধকার দাবি মহুয়া মৈত্রর, মানতে নারাজ জগন্নাথ সরকার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]