Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কসবা থানা ও ঘটনাস্থলে জাতীয় মহিলা কমিশন, বাকবিতণ্ডা পুলিশের সঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি : কসবা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। রবিবার কসবা থানায় পৌঁছে গিয়েছে জাতীয় মহিলা কমিশন। তদন্তকারীদের সঙ্গে প্রথমে তাঁরা কথা বলেন। তাঁরা কসবা থানা থেকে পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। কসবা ল কলেজে পৌঁছে গিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। কসবা থানায় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় অর্চনা মজুমদারের। ক্রাইম স্পটে ছবি তোলা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন।  এদিন তাঁরা  কথা বলতে পারেন নির্যাতিতার পরিবারের সঙ্গেও।

প্রথমে ল কলেজের গেটের সামনেই পুলিশের সঙ্গে কথাবার্তা বলতে দেখা গিয়েছে অর্চনা মজুমদারকে। ক্রাইম স্পটের ছবি কোনভাবেই তুলতে দিতে রাজি নয় পুলিশ। ঘটনাস্থল খতিয়ে দেখতে চাই এনসিডব্লিউর সদস্যরা। তাঁরা জানিয়েছেন, ঘটনাস্থলের ভিডিওগ্রাফি করতে চান। তাঁরা নিয়ম মেনেই কাজ করতে চান। কিন্তু তাঁদের বাধা দেওয়া হয়। কলেজের গেটের সামনে দাঁড়িয়েই চলে বাকবিতণ্ডা। ছবি তুলতে না পেরে ঘটনাস্থল থেকে বেরিয়ে আসেন এনসিডব্লিউ-র সদস্য অর্চনা মজুমদার। তিনি বেরিয়ে জানান, ঘটনাস্থলে গিয়ে ছবি তোলার বিষয়ে সমস্য মেটাতে সময় লাগবে। আইনি পদক্ষেপ মেনে কাজ চলবে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাস্থল সিল থাকার কারণে সেখানে কোনও রকম ছবি তুলতে দেওয়া হবে না। জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে বলা হয়, নিয়ম মেনেই তাঁরা কাজ করবেন। সিল করা জায়গায় না ঢুকে বাইরে থেকেই ভিডিওগ্রাফি করা হবে।

কসবা থানা এলাকার কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খাস কলকাতায় কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। কসবার ল-কলেজে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ধৃত মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তনী বলে অভিযোগ।  চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে গিয়েছে ফরেন্সিক টিম। কসবার আইন কলেজে তরুণী ধর্ষণ ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ নিয়েছে জাতীয় মহিলা কমিশন।

NCW র নোটিশ খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে বীরভূমের SP

জাতীয় মহিলা কমিশনের তলবে গেলেন না বীরভূমের SP

‘সিবিআই চাই না’, কলকাতা পুলিশেই আস্থা নির্যাতিতার পরিবারের

তদন্তে সহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল, NCW-কে জানাল পুলিশ

মহিলাদের বিরুদ্ধে অপরাধে শীর্ষে যোগীর রাজ্য, উঠে এল কেন্দ্রের রিপোর্টে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00