ফিরে পেলেন হারানো সিংহাসন, জ্যাভলিনে বিশ্বের এক নম্বর হলেন ‘সোনার ছেলে’ নীরজ

ন'মাস পর আবারও জ্যাভলিনের বিশ্ব ক্রমতালিকার শীর্ষে উঠে এলেন অলিম্পিক্সে সোনাজয়ী ভারতীয় নীরজ চোপড়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও সিংহাসন ফিরে পেলেন দেশের ‘গোল্ডেন বয়’ নীরজ চোপড়া। ন’মাস পর আবারও জ্যাভলিনের বিশ্ব ক্রমতালিকার শীর্ষে উঠে এলেন অলিম্পিক্সে সোনাজয়ী ভারতীয় নীরজ চোপড়া। ২০২০ সালে টোকিও অলিম্পিকে জ্যাভলিনে জিতে ভারতকে সোনা এনে দিয়েছিলেন ভারতের সোনার ছেলে। ভারতীয় অ্যাথলেটিক্সে নয়া ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া। তবে গত বছর প্যারিস অলিম্পিক্সে জয়ী হতে পারেননি তিনি। রূপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। কেননা প্রথম হয়েছিলেন পাকিস্তানের আর্শাদ নাদিম। সোনি জিতে ছিলেন তিনি। ২০২০ সালের সেই বীরত্ব ২০২৪ সালে ফিকে হয়ে গিয়েছিল নীরজের। এরপর গত এক বছর ধরে একেবারেই জ্যাভলিনে ভাল ফল করতে পারছেন না নীরজ। পাশাপাশি ভুগিয়েছে তাঁকে একাধিক চোটও। তাই ছিটকে গিয়েছিলেন শীর্ষস্থান থেকে। কিন্তু শনিবার প্রকাশিত বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার নতুন ক্রমতালিকার শীর্ষস্থানে দেখা গেল নীরজ চোপড়ার নাম। আবারও এক নম্বর জায়গা ফিরে পেলেন তিনি।

বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার নতুন ক্রমতালিকা অনুযায়ী, নীরজের মোট পয়েন্ট ১৪৪৫। দ্বিতীয় স্থানে ১৪৩১ পয়েন্ট নিয়ে রয়েছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। তৃতীয় স্থানে জার্মানির জুলিয়ান ওয়েবার। তাঁর পয়েন্ট ১৪০৭। অলিম্পিক্স চ্যাম্পিয়ন নাদিম ১৩৭০ পয়েন্ট নিয়ে রয়েছেন চার নম্বরে। এদিকে গত মাসে দু’টি ডায়মন্ড লিগে ভাল ফলাফল করেছেন নীরজ চোপড়া। এর ফলেই যে শীর্ষস্থানে জায়গা পেলেন, তা বেশ বোঝা যাচ্ছে। দু’টি ডায়মন্ড লিগের প্রথমে দোহায় রুপো জিতেছিলেন তিনি এবং কেরিয়ারে প্রথমে ৯০ মিটার জ্যাভলিন ছুঁড়েছিলেন নীরজ। তার পর প্যারিস ডায়মন্ড লিগে সোনা জিতেছিলেন তিনি।

এ বছর তাঁর মরশুম শুরু হয়েছিল পচেফস্ট্রুমে পচ ইনভিটেশনালে জয়ের মাধ্যমে, যেখানে তিনি ৮৪.৫২ মিটার থ্রো করেছিলেন। চোপড়া পরে দোহা ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার থ্রো করে তার ক্যারিয়ারে প্রথমবারের মতো ৯০ মিটারের মাইলফলক অতিক্রম করেন। তবে, ওয়েবার সেখানে ৯১ মিটার থ্রো করে শিরোপা জিতে নেন। নীরজ অবশেষে প্যারিসে ৮৮.১৬ মিটার থ্রো করে ওয়েবারকে পরাজিত করেন এবং পরে ৮৫.২৯ মিটার থ্রো করে অস্ট্রাভা গোল্ডেন স্পাইক মিটে আবারও জয়লাভ করেন। সুতরাং নীরজ চোপড়ার শীর্ষে ফিরে আসা কেবল তাঁর ব্যক্তিগত বজয় নয় বরং লক্ষ লক্ষ ভারতীয়ের জন্য আশা ও গর্বের আলোকবর্তিকা।

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

ফের গর্বে বুক চওড়া ভারতবাসীর, প্যারিসে সোনা জিতে বদলা নিলেন নীরজ

প্রথম স্থান ফের হাতছাড়া নীরজ চোপড়ার! শীর্ষে জুলিয়ান ওয়েবার

দোহায় নয়া মাইলফলক স্পর্শ সোনার ছেলে নীরজ চোপড়ার

টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেল পদ পেলেন ‘সোনার ছেলে’ নীরজ

‘দেশ সবার আগে…’, আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানানো নিয়ে নীরবতা ভাঙলেন নীরজ চোপড়া

Lausanne Diamond League 2024: হল না সোনা জয়, রুপোতে সন্তুষ্ট থাকতে হল নীরজকে

মনু ও নীরজের বিয়ে পাকা, গুঞ্জনের অবসান ঘটালেন শ্যুটারের বাবা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]