নিজস্ব প্রতিনিধিঃ প্যারিস অলিম্পিক্সের পর লোজান ডায়মন্ড লিগে হল না সোনা জয়। দ্বিতীয় স্থানেই খেলা শেষ করলেন নীরজ চোপড়া। তাই প্যারিসের মত ডায়মন্ড লিগেও রুপো পেলেন নীরজ। বৃহস্পতিবার জ্যাভলিনের ইভেন্টে প্রথম হলেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটারস। যিনি প্যারিস অলিম্পিকে ৮৮.৫৪ মিটার জ্যাভলিন ছুড়ে ব্রোঞ্জ জিতেছিলেন। অন্যদিকে ডায়মন্ড লিগে ব্রোঞ্জ জিতলেন জার্মানির জুলিয়ার ওয়েবার।
বৃহস্পতিবার জ্যাভলিনের ইভেন্ট শুরু থেকেই গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স আধিপত্য বজায় রেখেছিল। তাঁর প্রথম থ্রো ছিল ৮৬.৩৬ মিটার। এরপরেই তাঁর দ্বিতীয়, তৃতী, চতুর্থ এবং পঞ্চম থ্রো যথাক্রমে হয় ৮৮.৪৯ মিটার, ৮৭.৪০ মিটার , ৮৬.৫৯ মিটার এবং ৮২.২২ মিটার দূরত্বে।
অন্যদিকে প্রথম থ্রোয়ে নীরজ ছোড়েন ৮২.১ মিটার। এরপর দ্বিতীয়, তৃতীয় , চতুর্থ এবং পঞ্চম থ্রো যথাক্রমে হয় ৮৩.২১ মিটার, ৮৩.১৩ মিটার, ৮৫ মিটার, ৮২.৩৪ মিটার এবং ৮৫.৫৮ মিটার। আর ষষ্ট রাউন্ডে অ্যান্ডারসন ৯০.৬১ মিটার ছুড়ে সোনা পায়। নীরজ ছোড়ে ৮৯.৪৯ মিটার। বলা বাহুল্য, সোনা জিততে হলে নীরজকে প্রায় ৯১ মিটার ছুড়তে হত। তবে এখানেই নীরজের স্বপ্নভঙ্গ হয়নি। সেপ্টেম্বরে ব্রাসেলসে মরশুমের শেষ ডায়মন্ড লিগে নামবেন তিনি। উল্লেখ্য, ২০২২ এবং ২০২৩ সালে পর পর দু’বার ডায়মন্ড লিগ জিতেছিলেন নীরজ।