Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রিল বানাতে গিয়ে নির্মীয়মাণ ভবনের ১৩ তলা থেকে পড়ে মৃত্যু তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: এক মর্মান্তিক ঘটনায় দক্ষিণ বেঙ্গালুরুর পারাপ্পানা আগ্রাহারে একটি নির্মীয়মাণ ভবনের ১৩ তলা থেকে পড়ে মৃত্যু হল এক তরুণী। বছর কুড়ির তরুণীর নাম নন্দিনী।  তিনি শহরের একটি হাইপারমার্কেটে সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন। পুলিশ সূত্রে খবর, নন্দিনী তাঁর ৩ বন্ধুর সঙ্গে মিলে ওই নির্মীয়মাণ বাড়িটিতে মদ্যপান এবং পার্টি করতে গিয়েছিলেন। তখনই মৃত্যু হয় নন্দিনীর। তিন বন্ধুর মধ্যে দুজন ছিলেন পুরুষ। এই ঘটনা ঘটতেই তিন জনই পালিয়ে যায়।

তদন্তের সময় পুলিশের হাতে আসে সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজ দেখেই পুলিশ  মৃত তরুণীর এক বন্ধুকে খুঁজে বের করে। তখনই জানা যায় পার্টিতে ঠিক কী ঘটেছিল। রিপোর্ট অনুসারে, প্রেমঘটিত বিষয় নিয়ে বন্ধুদের মধ্যে ঝগড়া শুরু হয়। পরে নন্দিনী ভবনের বারান্দায় একটি ‘স্যাড রিল’ শুটিং করতে গিয়েছিলেন। রিল রেকর্ড করার সময় নন্দিনী ভারসাম্য হারিয়ে লিফটের জন্য তৈরি করা ফাঁকা জায়গায় পড়ে যান।

ঘটনার পরপরই নন্দিনীর বন্ধুরা যারা নির্মীয়মাণ ভবনে পার্টি করতে এসেছিলেন তাঁরা পালিয়ে যায়। বন্ধুদের মধ্যে ২ জন পুরুষ এবং একজন মহিলা ছিলেন। ভবনের সিসিটিভির সাহায্যে পুলিশ ওই মহিলাকে খুঁজে বের করে।

ডিসিপি (দক্ষিণ-পূর্ব) ফাতিমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “তাঁরা ভবনে পার্টি করছিলেন। পরে রিল রেকর্ড করার জন্য তরুণী বারান্দায় যান এবং পিছলে পড়ে মারা যান। এখনও পর্যন্ত প্রেমঘটিত কারণে এটি হয়েছে কিনা তা আমরা জানি না। সবকিছু তদন্তাধীন। অস্বাভাবিক মৃত্যুর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।”

প্রেম, বিয়ে, বিশ্বাসঘাতকতা, খুন, স্ত্রীর কাটা মাথা হাতে থানায় স্বামী  

বেঙ্গালুরুতে স্যুটকেস বন্দি কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৭

কর্ণাটক হাইকোর্টে বৃহস্পতিবারই শুনানি বেঙ্গালুরু পদদলিত মামলার

মৃত্যুতেও থামল না বিজয়োল্লাস, চিন্নাস্বামীর ভিতরে বিরাট বাহিনী ব্যস্ত জয় উদযাপনে

দ্রুত হারে ছড়াচ্ছে করোনা, সারা দেশে সক্রিয় ৩৭৫৮, মৃত ২

২৫০ টাকার প্রলোভনের ফাঁদে পা দিয়ে মহিলা খোয়ালেন লক্ষাধিক

নৃত্য শিক্ষকের বিরুদ্ধে গাড়ির মধ্যে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ

সিগারেট আনা নিয়ে বিবাদ, রাগের বশে যুবককে পিষে দিল বন্ধু

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00