জোকোভিচ থেকে সেরেনা, আয় শুনলে চমকে উঠতে হয়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সারা বিশ্বে টেনিসের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার নেই। নাম-যশ-খ্যাতি-অর্থ সবই দিতে পারে এই একটি খেলা। নোভাক জোকোভিচ থেকে শুরু করে আরিনা সাবালেঙ্কারা গ্র্যান্ড স্লাম বা অন্য টুর্নামেন্ট জিতে কেমন পুরস্কার পান তা তো সবাই জানতে পারেন।

তবে টেনিস থেকে শুধু প্রাইজমানির হিসেব করতে বসলে কার আয় সবচেয়ে বেশি তা জানেন? রজার ফেডারার বা সেরেনা উইলিয়ামসের মতো তারকারা নিজেদের কেরিয়ারে কত টাকা করে প্রাইজমানি পান চলুন আজ জেনে নেওয়া যাক।

তার আগে চলুন জেনে নিই মোট আয় ও প্রাইজমানির মধ্যে তফাৎ কী? বিভিন্ন টুর্নামেন্টে খেলে ও জিতে খেলোয়াড়েরা যে পরিমাণ পারিশ্রমিক পান সেটাকে বলা হয় প্রাইজমানি। আর মোট আয় হল খেলোয়াড়েরা বিভিন্ন স্পনসর, এনডোর্সমেন্ট, বিজ্ঞাপনসহ বিভিন্ন খাত থেকে আয়ের যে অঙ্ক লাভ করেন সেটা।

পুরুষ খেলোয়াড়দের মধ্যে নিজের সারা জীবনের কেরিয়ারে সবচেয়ে বেশি প্রাইজমানি পেয়েছেন সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচ। এই তথ্য বলছে ছেলেদের পেশাদার টেনিসের সর্বোচ্চ সংস্থা দ্য অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালসের (এটিপি)। জোকোভিচ মোট ১৮ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ৯৮৬ ডলার আয় করেছেন শুধু প্রাইজমানি থেকেই।

টেনিসে আর এক কিংবদন্তির নাম রাফায়েল নাদাল। তিনি সর্বমোট ২২ বার গ্র্যান্ড স্লাম জিতেছেন। জোকোভিচের পরেই রয়েছে তাঁর স্থান। ছেলেদের মধ্যে তাই প্রাইজমানির দিক থেকে নাদাল দ্বিতীয়। তিনি প্রাইজমানি থেকে জিতেছেন ১৩ কোটি ৪৯ লাখ ৪৬ হাজার ১০০ ডলার।

রজার ফেডেরার টেনিসের সর্বকালের সেরাদের মধ্যে একজন। ২০ বার গ্র্যান্ড স্লাম জিতে ফেডেরার প্রাইজমানি থেকে আয় করেছেন ১৩ কোটি ৫ লাখ ৯৪ হাজার ৩৩৯ ডলার।

প্রাইজমানির নিরিখে পিছিয়ে নেই মেয়েরাও। ঠিক যেভাবে টেনিস কোটে পুরুষদের সঙ্গে দাপিয়ে প্রতিদ্বন্দিতা করেন, ঠিক সেভাবেই প্রাইজমানির ক্ষেত্রেও চলেছে প্রতিযোগিতা। মেয়েদের টেনিসে প্রাইজমানি থেকে সর্বোচ্চ আয় করেছেন ২৩ গ্র্যান্ড স্লামজয়ী যুক্তরাস্ট্রের কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তিনি ৯ কোটি ৪৮ লাখ ১৬ হাজার ৭৩০ ডলার আয় করেছেন।

তাঁর দিদি ভেনাসও বোনের পদাঙ্ক অনুসরণ করেছিলেন। ৭ বার গ্র্যান্ড স্লাম জিতে ভেনাস উইলিয়ামস প্রাইজমানি আয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। ৪ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫৭৮ ডলার আয় করেছেন ভেনাস।

তৃতীয় স্থানে রয়েছেন রোমানিয়ার তারকা সিমোনা হালেপ। প্রাইজমানি থেকে তাঁর উপার্জন ৪ কোটি ২ লাখ ৩৬ হাজার ৬১৮ ডলার।

Australian Open: শিরোপা জয়ের হ্যাটট্রিকের সামনে আরিয়ানা সাবালেঙ্কা

Australian Open থেকে বিদায় শিয়নটেকের, ফাইনালে মুখোমুখি সাবালেঙ্কা- কিজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় উইম্বলডন সেমিফাইনালে উঠলেন জকোভিচ

ইউরো কাপে ইংল্যান্ডের জয়ে থেমে গেল জকোভিচের খেলা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]