Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‌7550 mAh ব্যাটারি , AI ক্যামেরার জাদু নিয়ে বাজার কাঁপাতে এল POCO F7 5G

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় স্মার্টফোন বাজারে আবারও হইচই ফেলে দিল POCO। এবার তারা নিয়ে এল একেবারে নতুন মিড-রেঞ্জ বিস্ময়—POCO F7 5G। অসাধারণ Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর, দুর্দান্ত 7,550mAh ব্যাটারি, এবং নানান AI – ফিচার-সহ এই ফোনটি গেমার থেকে ফটোগ্রাফি প্রেমী, সবারই নজর কাড়তে চলেছে।

দাম ও প্রথম দিনের এক্সক্লুসিভ অফার

POCO F7 5G-এর দাম শুরু হচ্ছে মাত্র ₹29,999 (12GB RAM + 256GB Storage) থেকে। আর যদি আপনি বেশি স্টোরেজ চান, তবে ₹31,999 দামে মিলবে 12GB RAM + 512GB Storage ভ্যারিয়েন্ট। বিক্রি শুরু ১ জুলাই, দুপুর ১২টা থেকে, শুধুমাত্র Flipkart-এ।

  • SBI, ICICI ও HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে মিলবে ₹2,000 ফ্ল্যাট ডিসকাউন্ট।
  • থাকছে POCO Shield অফার—এক বছর স্ক্রিন রিপ্লেসমেন্ট + এক্সট্রা ওয়ারেন্টি।

ফোনটি মিলবে Frost White, Phantom Black, এবং আকর্ষণীয় Cyber Silver Limited Edition রঙে।

ফিচার ও স্পেসিফিকেশন এক নজরে

  • ডিসপ্লে ও সফটওয়্যার:
    83-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট। ফোন চলে Android 15-ভিত্তিক Xiaomi HyperOS-এ। তিন বছরের সফটওয়্যার আপডেট ও চার বছরের সিকিউরিটি প্যাচ নিশ্চিত।
  • পারফরম্যান্স:
    Snapdragon 8s Gen 4 প্রসেসর, AnTuTu স্কোর 21 লাখ+। 3D আইস লুপ সিস্টেম ও AI টেম্পারেচার কন্ট্রোল ফোনকে লম্বা গেমিং সেশনেও ঠান্ডা রাখে। WildBoost Gaming Optimization 4.0 গেমিং এক্সপেরিয়েন্স বাড়ায়।

ব্যাটারি ও চার্জিং:
7,550mAh ব্যাটারি, 90W দ্রুত চার্জিং। দুই সপ্তাহের স্ট্যান্ড বাই টাইম, ২৪ ঘণ্টার YouTube Streaming সাপোর্ট। 22.5W রিভার্স চার্জিং দিয়ে অন্য ডিভাইস চার্জ করা সম্ভব।

ক্যামেরা:
50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর + 8MP Ultra-Wide + 20MP সেলফি ক্যামেরা। AI Magic Eraser Pro, AI Sky Replacement-এর মতো ফিচারে ছবি এডিট একেবারে প্রো লেভেলের।

ডিজাইন:
Dual Glass Design, Gorilla Glass 7 সুরক্ষা। IP66/IP68/IP69 রেটিং—2 মিটার জলে ৩০ মিনিটেও অটুট।
222g ওজন, অ্যালুমিনিয়াম মিড-ফ্রেম, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্টেরিও স্পিকার।

কানেক্টিভিটি:
WiFi 7, Bluetooth v6, 5G, USB Type-C, NFC – সব কিছুই আপ-টু-ডেট।

এই ফোন এক কথায় ফ্ল্যাগশিপ কিলার। এমনকি অনেক দামি ফোনেও যেসব ফিচার নেই, তা এখানে মিড-রেঞ্জে পাবেন। ব্যাটারি ব্যাকআপ, গেমিং পারফরম্যান্স, ক্যামেরা কোয়ালিটি, ও প্রিমিয়াম ডিজাইনের দিক থেকে এটি একেবারে টপ লেভেলের। তাই, যদি আপনি একটা ফিউচার-রেডি স্মার্টফোন কিনতে চান, তাহলে POCO F7 5G হতে পারে আপনার পরবর্তী বেস্ট চয়েস। ১ জুলাই চোখ রাখুন Flipkart-এ!

 

জলের দরে বড় ডিসপ্লের স্মার্ট টিভি কেনার সুযোগ, ধামাকা অফার দিচ্ছে Flipkart

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

7,000mAh ব্যাটারি নিয়ে বাজারে ঝড় তুলতে হাজির Honor Play 70 Plus

মস্তিস্কে লাগানো চিপেই বাজিমাত, পক্ষাঘাতগ্রস্ত মহিলা ২০ বছর পর যে কাণ্ড ঘটালেন…

iQOO ফোনে বাম্পার ডিসকাউন্ট! শুরু হল বিক্রি, দাম কত জানেন?

বাজেট 5G লড়াইয়ে ফের ফিরছে Vivo,  ৪ অগস্ট Y400 5G লঞ্চ, দেখুন দাম ও ফিচার

চার বছরের নিশ্চিন্ত ব্যাটারি ব্যাকআপ,  লঞ্চ হল Redmi র নতুন ফোন! দামেও চমক

বাজার দখলে ঝাঁপাল জাপানি সংস্থা, সাশ্রয়ী দামে আনল AC, ফ্রিজ, ওয়াশিং মেশিন ..

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00