Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Operation Sindu: ইজরায়েল থেকে ফেরানো হচ্ছে ভারতীয়দের

Share:

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইরান-ইজরায়েল সঙ্ঘাত ক্রমশই অবনতির দিকে এগোচ্ছে। আপাতত দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চললেও যে কোনও মুহুর্তে ভয়ঙ্কর যুদ্ধ বাঁধতে পারে বলে আশঙ্কা করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।পুরোদমে যুদ্ধ শুরুর আগেই দুই দেশে থাকা নাগরিকদের ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিদেশ মন্ত্রক। তেল আভিভ সহ ইজরায়েলের বিভিন্ন শহরে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে শুরু হয়েছে ‘অপারেশন সিন্ধু’ অভিযান। যারা দেশে ফিরতে চান তাদের ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের জন্য তিনটি হেল্পলাইনও চালু করা হয়েছে।

গত শুক্রবার (১৩ জুন) থেকে ইরানে হামলা  চালাতে শুরু করেছে ইজরায়েল। পাল্টা তেল আভিভ সহ ইজরায়েলের একাধিক শহরে হামলা চালিয়েছে ইরানও। সময়ের সঙ্গে সঙ্গেই দুই দেশের সঙ্ঘাত চরম আকার নিয়েছে। আগেই তেল আভিভে থাকা ভারতীয় দূতাবাসের তরফে ইজরায়েলি অবস্থানকারী দেশের নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে। অযথা রাস্তায় ঘোরাঘুরি না করার পাশাপাশি চলাফেরার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার (১৯ জুন) বিদেশ মন্ত্রকের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ইজরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সঙ্ঘাতের প্রেক্ষিতে মন্ত্রকের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা তেল আভিভ-সহ ইজরায়েল থেকে দেশে ফিরতে ইচ্ছুক তাদের নিরাপদে ফেরত আনা হবে। ইজরায়েল থেকে স্থলপথে অন্য কোনও দেশে নিয়ে গিয়ে সেখান থেকে বিমানে দেশে ফেরানো হবে।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘তেল আভিভে অবস্থিত ভারতীয় দূতাবাস পুরো প্রক্রিয়া তদারকির দায়িত্বে রয়েছে। ইজরায়েলে বসবাসকারী যে কোনও ভারতীয় নাগরিক যারা এখনও দূতাবাসে নিজেদের নাম নথিভুক্ত করাননি তাদের অবিলম্বে নাম নিবন্ধন করাতে হবে।’ তেল আভিভে ভারতীয় দূতাবাসে যোগাযোগের টেলিফোন নম্বর হলো, +972 54-7520711 এবং +972 54-3278392। এছাড়া cons1.telaviv@mea.gov.in-তেও   ইমেল করতে পারেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00