Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কানাডার মাটিতে বসেই চলছে ভারত বিরোধী চক্রান্ত, খালিস্তানি জঙ্গিদের নিয়ে বড় তথ্য প্রকাশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার শীর্ষ গোয়েন্দা সংস্থা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিয়েছে যে খালিস্তানি সন্ত্রাসীদের (CBKEs) একটি ‘ছোট সংগঠন’ সেদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সহিংসতার প্রচার করছে। ভারতের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে চাইছে তারা। ভারতের ধ্বংসই তাদের মূল লক্ষ্য।

কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস (CSIS) সংসদে তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলেছে, ” অল্প কয়েকজন ব্যক্তিকেই খালিস্তানি সন্ত্রাসবাদী হিসেবে বিবেচনা করা হয়, কারণ তারা মূলত ভারতে সহিংসতার প্রচার, তহবিল সংগ্রহ বা ধ্বংসাত্মক পরিকল্পনার জন্য কানাডাকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে চলেছে।”

CSIS দাবি করেছে যে এই ধরনের কার্যকলাপ রাজনৈতিকভাবে অনুপ্রাণিত সহিংস চরমপন্থার (PMVE) আওতায় পড়ে। নতুন রাজনৈতিক ব্যবস্থা আনার জন্য বা বর্তমান ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য সহিংসতার ব্যবহার হিসেবে সংজ্ঞায়িত করে এই ধরনের কাজ।

CSIS-এর মতে, ১৯৮০-এর দশকের মাঝামাঝি থেকে কানাডায় PMVE-এর উপস্থিতি সবচেয়ে বেশি দেখা গিয়েছে। তারা ভারতের পঞ্জাবে খালিস্তান নামে একটি স্বাধীন জাতিরাষ্ট্র তৈরির জন্য সহিংস উপায় ব্যবহার এবং সমর্থন করে আসছে। এই খালিস্তানের দাবিদাররা এখনও সক্রিয়।

CSIS কানাডা সরকারের সন্ত্রাসী তালিকাভুক্তি প্রক্রিয়াকে সমর্থন করার ক্ষেত্রে তার ভূমিকাও তুলে ধরেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ২০২৪ সালের ডিসেম্বরে, কানাডা সরকার ইয়েমেন-ভিত্তিক একটি গোষ্ঠী আনসারুল্লাহকে (হাউথিস) সন্ত্রাসী সত্তা হিসেবে তালিকাভুক্ত করে। গত বছর আনসারুল্লাহ লোহিত সাগরে কয়েক ডজন সামুদ্রিক জাহাজে হামলা চালিয়েছিল। কানাডার তালিকাভুক্ত আরও দুটি সন্ত্রাসী সত্তা, আইআরজিসি-কুদস ফোর্স এবং হিজবুল্লাহর সঙ্গে এদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00