নিজস্ব প্রতিনিধি : গরম মানেই আম, জাম, কাঁঠালের মরশুম। সব ফলের রাজা হিসেবে আমকেই ঝরা হয়। বাজারে গেলে রসালো আমের সুন্দর গন্ধে চারদিক ভরে ওঠে। বিভিন্ন জাতের ও স্বাদের আমে ভরে উঠেছে বাজার। স্বাদে যেমন মন ভরায়, তেমন আমের পুষ্টিগুণও যথেষ্ট। হৃদযন্ত্রের জন্য আম অত্যন্ত ভাল। আমের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই উপকরণের জন্য প্রতিদিন আম খেলে হার্টের সমস্যা কম হয়। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি দল এই আম খাওয়ার ওপরে একটি গবেষণা করেছে। মেনোপজ পরবর্তী মহিলাদের হৃদরোগের স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। তাঁদের প্রতিদিন আম খাওয়ার পর কী অবস্থা হচ্ছে তার প্রভাব দেখাই ছিল কাজ। ৫০ থেকে ৭০ বছর বয়সী মহিলাদের ওপর ওই গবেষণা করা হয়েছে। তাদের উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্টেরলের মতো সমস্যা ছিল। দুই সপ্তাহ ধরে তাঁদের ওপর নজরদারি রাখা হয়েছে। তাঁদের প্রতিদিন ৩৫০ গ্রাম আম খেতে বলা হয়েছিল।
আমে দুই ধরনের ফাইবার থাকে। তারমধ্যে একটি ফাইবার রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন যদি কেউ ২টো আম খায়, তার ক্ষেত্রে হার্ট ভাল থাকে। হার্ট ঠিক থাকলেও হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারি, তবে মনে রাখতে হবে আমে চিনির পরিমাণ বেশি থাকে। সেই দিকে খেয়াল রাখতে হবে ডায়াবেটিস রোগীদের। তাঁদের ক্ষেত্রে নজর দিতে হবে আম খেয়ে রক্তে শর্করার পরিমাণ না বেড়ে যায়।