নিজস্ব প্রতিনিধি : অবশেষে জট কাটিয়ে চালু কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল। সাংবাদিক সম্মেলনে পোর্টাল চালুর কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার সকাল ১০টা থেকে পড়ুয়ারা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষামন্ত্রী এদিন জানান, অনলাইনে স্বচ্ছতার সঙ্গে এই ভর্তি প্রক্রিয়া চলবে। প্রথম পর্যায়ে আবেদন করা যাবে ১ জুলাই পর্যন্ত। একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেছেন, অনলাইনে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ। মেধা তালিকা অনুযায়ী মিলবে পছন্দের বিষয়। প্রতিটি প্রক্রিয়া এসএমএস ও ইমেইল এর মাধ্যমে জানা যাবে। শিক্ষামন্ত্রী বলেছেন, অনলাইনে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ। মেধা তালিকা অনুযায়ী মিলবে পছন্দের বিষয়। প্রতিটি প্রক্রিয়া এসএমএস ও ইমেইল এর মাধ্যমে জানা যাবে। হাজার হাজার পড়ুয়াদের চিন্তা দূর করে অবশেষে পোর্টাল খুলতে চলেছে। সেখানে নিজেদের ভর্তির আবেদন করতে পারবে পড়ুয়ারা। তাঁদের একাধিক সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে প্রযুক্তি সহ একাধিক বিষয়ে পরিবর্তন আনা হয়েছে।
তিনি এদিন সাংবাদিক সম্মেলন করে জানালেন, স্নাতকস্তরে ভর্তির পোর্টাল চালু হচ্ছে। একসঙ্গে ২৫টি কলেজে আবেদন জমা করা যাবে। নিজের পছ্ন্দ মতো বিষয় বেছে নিতে পারবেন পড়ুয়ারা। তবে সবটাই হবে স্বচ্ছতার সঙ্গে।
পোর্টালে আবেদন করা সময় প্রথমে করতে হবে রেজিস্ট্রেশন। ইউজার নেম ও পাসওয়ার্ড পেলে তারপর লগ ইন করে আবেদন করা যাবে। আবেদনের শেষদিন পর্যন্ত বিষয় বা কলেজ বদল করা যাবে। অ্যাডমিশন ফি দেওয়ার সময় গেটওয়ে চার্জ দেবে সরকার। শিক্ষার্থীদের সহায়তায় পোর্টালে থাকবে এআই চ্যাটবট ‘বীণা’। আবেদনের সময়সীমা পার হয়ে যাওয়ার পরে সবকটি কলেজের সমস্ত বিষয়ে সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত করা হবে। তারপরে পোর্টালের মাধ্যমেই টাকা জমা করে ভর্তি হওয়া যাবে কলেজে। এই সবটাই পড়ুয়াদের মেধার ওপর নির্ভর করে করা হবে।