নিজস্ব প্রতিনিধি: ভারতীয় বাজারে এমন অনেক সবজি পাওয়া যায় যেগুলি দিয়ে বিভিন্ন সুস্বাদু ও পুষ্টিকর খাবার রান্না করা যায়। তবে সব সবজি আবার ডায়াবেটিক পেশেন্টরা খেতে পারেন না। তাই যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য রইল কিছু খাবারের তালিকা।
লাউ শাক
লাউ শাক খাওয়া সকলের জন্যই খুব ভাল। তাই লাউ শাক দিয়ে যে কোনও সবজি বানিয়ে নিতে পারেন। বানাতে পারেন লাউ পাতা বাটা। লাউশাকে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং জল। লাউ শাক খেলে হজম শক্তি বৃদ্ধি পায়।
পালং শাক
পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন ও ফাইবার থাকে। পালং শাক দিয়ে বানিয়ে ফেলতে পারেন পনির।পনিরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। এই দুটি অত্যন্ত স্বাস্থ্যকর। তবে এই পালং পনিরে কম তেল ও মসলা দিয়ে রান্না করবেন, তাহলেই তা ডায়াবেটিক পেশেন্টের জন্য ভাল হবে।
বেগুন ভর্তা
বেগুন ভর্তা খাওয়াও শরীরের জন্য খুব ভাল। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। বেগুন ভর্তা অত্যন্ত সুস্বাদু। ডায়াবেটিক পেশেন্টরা রুটি দিয়ে খান বেগুন ভর্তা ।
ঢেঁড়সের তরকারি
ঢেঁড়স এমন একটি সবজি যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এতে উপস্থিত পুষ্টি উপাদান রক্তের শর্করার মাত্রা বজায় রাখতে সাহায্য করে।
গাজর এবং মটরশুঁটির তরকারি
গাজর এবং মটরশুঁটি উভয় সবজিই অত্যন্ত ভাল। এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। ডায়াবেটিস রোগীদের জন্য মটরশুঁটি ও গাজরের তরকারি ভীষণভাবে উপকারী।
মেথি আলু
মেথি আলু রান্না করতে চাইলে এই সবজিতে বেশি পরিমাণে মেথি রাখুন। মেথি শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই ডায়াবেটিক রোগীদের জন্য মেথি আলু একটি উপযুক্ত খাবার।