নিজস্ব প্রতিনিধি: বিজ্ঞানে সূর্যদেবকে নক্ষত্র মনে করা হলেও জ্যোতিষ শাস্ত্রে গ্রহ বলেি বিবেচনা করা হয় তাই সূর্যদেব হলেন গ্রহরাজ। ১৫ জুন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে। দেবগুরু বৃহস্পতি ইতিমধ্যেই মিথুন রাশিতে রয়েছেন। এর আগে ৬ জুন বুধ তার নিজস্ব রাশি মিথুনে প্রবেশ করেছিল। ফলে মিথুন রাশিতে সূর্য, বৃহস্পতি এবং বুধ এই তিন গ্রহের অবস্থানের ফলে ত্রিগ্রহী যোগ তৈরি হতে চলেছে। জ্যোতিষীরা বলছে নেই যোগ কিছু রাশির জাতকদের জন্য খুব শুভ সময় নিয়ে আসছে।
বৃষ রাশি
চাকরি ও ব্যবসায়িক উন্নতির জন্য আপনার দুর্দান্ত সুযোগ থাকবে। আয়ের নতুন পথ খুলে যাবে। বড় লক্ষ্য অর্জনে সফল হবেন। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন ব্যক্তিরা ভাল খবর পেতে পারেন। মনোযোগ সহকারে লেখাপড়া করলে তা ফল দেবে।
কন্যা রাশি
আপনার জন্য এই সময় খুব শুভ। ব্যবসায়ী হলে এই সময় ব্যবসায় প্রচুর লাভবান হবেন যদি চাকরিপ্রার্থী হন তাহলে আপনার চাকরি খোঁজার সময় শেষ হয়ে এল। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। আপনার বাবার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। বাবার সহায়তায় যে কোন গুরুত্বপূর্ণ কাজ খুব সহজেই আপনি করে উঠতে পারবেন।
তুলা রাশি
বাড়িতে কোনও ধর্মীয় বা শুভ অনুষ্ঠান হতে পারে। অর্থ উপার্জনের নতুন উৎস খুঁজে পাবেন। যদি পরিবারের কোনও সদস্য অসুস্থ থাকেন, তাহলে তার দীর্ঘকালের অসুস্থতা সুস্থতার পথে এগোবে। আপনি রোগ থেকে মুক্তি পাবেন। সব মিলিয়ে যা কিছুই হবে তা ভাল হবে।