নিজস্ব প্রতিনিধি, বাদুড়িয়া: উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়াতে একটি বেসরকারি স্কুলে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্কুলের কর্ণধারের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে স্কুলের মূল ফটকে তালা লাগিয়ে দেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। ওই স্কুলের আবাসিক ছাত্রছাত্রীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। জানা গেছে, বাদুড়িয়ার ওই স্কুলটিতে ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা দুটি হোস্টেল(Hostel) রয়েছে। স্কুলের কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ তদারকের নামে প্রায়ই রাতের বেলা ছাত্রীবাসে তিনি ঢুকতেন। নাবালিকদের সঙ্গে তিনি কুরুচিকর ব্যবহার করতেন।
এমনকি স্কুলের বেশ কয়েকজন শিক্ষিকার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন ওই কর্ণধার বলে অভিযোগ। তার জন্য বেশ কয়েকজন স্কুল শিক্ষিকা চাকরি ছেড়ে চলে গিয়েছেন। শেখ শাহানুর আহমেদ নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন মঙ্গলবার রাতে উনি এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন। ওই ছাত্রী বুধবার ভোরে হোস্টেল থেকে বেরিয়ে এলাকার মানুষকে এসব কথা জানান। এরপর এলাকার মানুষ জড়ো হয়ে ওই স্কুল বন্ধ করে দেয়। তালা ঝুলিয়ে দেওয়া হয়। ওই স্কুলে আসা ছাত্র-ছাত্রীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে আবাসিকরা যারা ছিল তাদের অভিভাবকদের ডেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তবে যেই কর্ণধারের বিরুদ্ধে এই অভিযোগ খোঁজ পাওয়া যাচ্ছে না। স্কুল পরিচালন কমিটির সদস্যরা মুখের কুলুপ এঁটেছেন। বাদুড়িয়া থানার(Baduria P.S.) পুলিশ এই অভিযোগ খতিয়ে দেখছে।
স্থানীয় পঞ্চায়েত প্রধান(Panchayet Pradhan) আবদুল আসাদ জানিয়েছেন ,এই স্কুল অরূপ খুলতে দেওয়া হবে না। অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সকলে। স্থানীয় পঞ্চায়েত প্রধান জানিয়েছেন স্কুলের কর্ণধারের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল। কিন্তু আর সহ্য করা হবে না । গ্রামের মানুষজন স্কুল বন্ধ করে দিয়েছে। আলামিন মন্ডল নামে এক অভিভাবক জানান তিনি স্কুলে গিয়ে দেখেন স্কুল ছুটি এলাকার অনেক মানুষ স্কুলের সামনে জড়ো হয়ে আছেন খুব দেখাচ্ছেন ।তিনি তার মেয়েকে নিয়ে বাড়ি চলে যাচ্ছেন তাই। অভিভাবকরাও ওই কর্ণধারের কঠোর শাস্তি দাবি করেছেন।