Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জি বাংলায় ‘রাণী ভবানী’র ভবিষ্যৎ অনিশ্চিত! শুরুতেই হোঁচট নতুন মেগার?

স্টুডিও পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে যে, জি বাংলার ‘রাণী ভবানী’ ধারাবাহিকের কাজ আপাতত স্থগিত করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পৌরাণিক কাহিনী অবলম্বন করে হামেশাই নতুন নতুন ধারাবাহিক এবং চলচ্চিত্র নির্মাণ করা হয়। যা বরাবরই পলর্দা এবং চ্যানেলের শোভা বাড়ায়। ‘রাণী ভবাণী’-র জীবনীকে কেন্দ্র করে নতুন ধারাবাহিক তৈরি হচ্ছে, এ কথা সকলের জানা। এমনকী দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে স্টার জলসা এবং জি বাংলা দুই চ্যানেলই ইতিহাস নির্ভর এই কাহিনী ছোট পর্দায় আনছে। ইতি মধ্যেই স্টার জলসায় প্রকাশিত হয়ে গিয়েছে ‘রানি ভবাণী’-ধারাবাহিকের টিজার। আর এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘রাজ রাজেশ্বরী রাণী ভবাণী’-র ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী রাজনন্দিনী পালকে। এ মর্মে সকলেরই প্রশ্ন ছিল যে, তবে জি বাংলার রানি ভবানী কে হচ্ছেন?

প্রাথমিকভাবে শোনা গিয়েছিল যে, জি বাংলার রানি ভবানী হচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। আবার অনেকে আলোচনা করছেন যে, এই চরিত্রের জন্য নাকি অভিনেত্রী সন্দীপ্তা সেনকেও প্রস্তাব দেওয়া হয়েছে। এই মূহুর্তে দাঁড়িয়ে একটাই প্রশ্ন দর্শকদের মাথায় আসছে যে, তবে স্টার জলসার সঙ্গে টক্কর দিতে পারবে না বলেই কী জি বাংলায় এক্ষুনি আসছে না রানী ভবানী? স্টুডিও পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে যে, জি বাংলার ‘রাণী ভবানী’ ধারাবাহিকের কাজ আপাতত স্থগিত করা হয়েছে। শোনা যাচ্ছে, বাজেটের কিছু সমস্যা রয়েছে, তাই আপাতত ধারাবাহিকটি তৈরি না করার সিদ্ধান্ত নিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। এক্ষেত্রে জি বাংলার ‘রাণী ভবানী’ আদৌ তৈরি হবে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ কিছু জানায়নি।

কিন্তু একই সঙ্গে একই কাহিনীর ধারাবাহিক দুই চ্যানেলে দেখাবে, তা নিয়েও বিস্তর আলোচনা চলেছে দর্শকমহলে। কেননা এর আগে কাদম্বিনী নামক ধারাবাহিক স্টার জলসা ও জি বাংলা দুই চ্যানেলেই একই সঙ্গে সম্প্রচারিত হয়েছিল। কিন্তু জি বাংলায় ধারাবাহিকটি কয়েকদিন রাজত্ব করেই বন্ধ হয়ে যায়। অন্যদিকে স্টার জলসার কাদম্বিনী অনেকদিন রাজত্ব করেছিল। যাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শোলাঙ্কি রায়।

কথা নাকি গীতা? চলতি সপ্তাহের টিআরপিতে বেঙ্গল টপার কে! দেখুন সম্পূর্ণ তালিকা

এক লাফে ২০ বছর পার ‘নিম ফুলের মধু’-র, নয়া অবতারে রুবেল, সৃজনকে কি ফিরে পাবে পর্ণা?

শুরুতেই বাজিমাত পরিণীতার, বেঙ্গল টপারের সিংহাসনে জগদ্ধাত্রী নাকি গীতা? রইল টিআরপি তালিকা

দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় কামব্যাক ‘ভুতু’-র, কোন সিরিয়ালে দেখা যাবে আর্শিয়াকে!

চলছে স্যালাইন, হাসপাতালে ভর্তি ছোট পর্দার ‘আনন্দী’, হঠাৎ কি হল অন্বেষার?

ডিভোর্সের গুঞ্জন উড়িয়ে ফের মা হচ্ছেন পর্ণার ‘কূটনি জা’, কবে আসছে মানসীর সন্তান!

‘অনুরাগের ছোঁয়া’-য় নয়, জি বাংলায় কামব্যাক দিতিপ্রিয়ার, বিপরীতে নায়ক কে!

পর্দায় স্বামীর অত্যাচারের শিকার, বাস্তবেও প্রচণ্ড অসুস্থ, কি হয়েছে কঙ্কার!

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00