নিজস্ব প্রতিনিধি : বর্তমানে সবার হাতে হাতেই স্মার্টফোন। এই স্মার্টফোনের ব্যাটারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক ক্ষেত্রেই এই ব্যাটারির চার্জ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। চার্জ দ্রুত কমে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। ব্যাটারি কেন দ্রুত শেষ হয়? এর প্রযুক্তিগত কিছু কারণ আছে। এই বিষয়গুলোকে সেইভাবে নজর দেওয়া হয় না। স্মার্টফোনে বিশেষ ৫টি ফিচার থাকে, যেগুলো বন্ধ রাখলে ব্যাটারির আয়ু বাড়বে। তারমধ্যে উল্লেখ্যযোগ্য, স্ক্রিনের ব্রাইটনেস এবং টাইমআউট সেটিং। ব্যাটারি দ্রুত শেষ হওয়ার প্রধান কারণ ডিসপ্লে।
ব্যাটারি বাঁচাতে চাইলে স্ক্রিনের উজ্জ্বলতা এমনভাবে সেট করতে হবে, যাতে সেটি মানুষের চোখের জন্য আরামদায়ক হয়। অযথা ফোনের উজ্জ্বলতা বাড়িয়ে রাখা উচিত নয়। এছাড়াও, অটো-লক বা স্ক্রিন টাইমআউট সেটিংস পরিবর্তন করলে ফোনেরই ভালো। এটি স্মার্টফোনের ব্যাটারির আয়ু বাড়াতে সাহায্য করে। অনেকসময় ফোনের ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ চলতে থাকে। যার ফলে ফোনের ব্যাটারির আয়ু কমে আসে। এই সকল অ্যাপগুলো দেখে ব্যবহার উচিত। স্মার্টফোনের ব্যবহারকারীদের অজান্তেই ব্যকগ্রাউন্ডে এগুলো চলতে থাকে। সেদিকে খেয়াল রাখতে হবে। ফোনের সেটিংস থেকে অ্যাপগুলো খুঁজে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ অপশন বন্ধ করতে হবে।
লোকেশন শেয়ারিং অপশনটি ফোনের ব্যাটারির আয়ু শেষ করে। তাই প্রতিটি অ্যাপকে লোকেশন শেয়ার অপশন ব্যবহার করতে দেওয়া উচিত নয়। আর এটি বন্ধ করার জন্য প্রথমে, সেটিংসে গিয়ে প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে। তারপরে লোকেশন সার্ভিস-এ ট্যাপ করে অ্যাপ ইউজিং সিলেক্ট করতে হবে। পারলে ব্যবহারকারীরা ওয়াইফাই ব্যবহার করলে বেশি ভালো। মোবাইল ডেটা ওয়াইফাই-র তুলনায় অনেক বেশি চার্জ নষ্ট করে, যার ফলে ফোনের ব্যাটারির আয়ু কমে যায়।আইফোনের ক্ষেত্রে সবসময় লো পাওয়ার মোড সক্রিয় রাখা উচিত। পাশাপাশি ব্যাটারি সেভার মোড চালু রাখলে অনেকটাই চার্জ সেভ করা যায়। ডার্কমোড অন রাখলেও ব্যাটারির আয়ু বাড়ে। এই কাজগুলো স্মার্টফোনে করে রাখলে চার্জ অনেকটাই বাঁচবে। ফলে বাড়বে ব্যাটারির আয়ু।