দক্ষিণ পশ্চিম দিল্লিতে আটক ৯২ অবৈধ বাংলাদেশি, ৫ মাসে আটক ১৪২

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দক্ষিণ-পশ্চিম দিল্লিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে বহু বাংলাদেশিকে আটক করা হয়েছে। ইতিমধ্যে ডিসেম্বর থেকে ১৪২ জনকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি দক্ষিণ-পশ্চিম দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের সনাক্ত করার কাজ চলছিল। ১০ দিনব্যাপী একটি বিশেষ অভিযানে ৯২ জনকে আটক করা হয়েছে।

দক্ষিণ-পশ্চিম দিল্লিতে দুটি ভিন্ন অভিযানে অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে ৯২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দিল্লি পুলিশ। এক আধিকারিক জানিয়েছেন, গত বছর ডিসেম্বর থেকে এখনো পর্যন্ত প্রায় ১৪২ জন অবৈধ বাংলাদেশিকে আটক  করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি গ্রেফতারির খবর জানা গিয়েছে। দিল্লিতেও অবৈধ বাংলাদেশি রয়েছেন। তাঁদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং স্থানীয়দের সাহায্যে বেশকিছু এলাকায় গিয়ে ঘরে ঘরে শনাক্ত করার কাজ করেছে পুলিশ। অভিযান চলাকালীন, সরোজিনী নগর, কিষাণগড়, সফদরজং এনক্লেভ, বসন্ত কুঞ্জ (উত্তর ও দক্ষিণ), কাপাশেরা, পালাম গ্রাম, দিল্লি ক্যান্টনমেন্ট এবং সাগরপুরের মতো এলাকা থেকে বহু বাংলাদেশিকে আটক করা হয়েছে। ডেপুটি কমিশনার অফ পুলিশ বিবৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। আরও বলা হয়েছে, আটক করে জিজ্ঞাসাবাদ করার সময় তারা ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশিরা কোনও বৈধ নথি দেখাতে পারেনি।

জানা গিয়েছে, আটকদের কাছে বাংলাদেশি পরিচয়পত্র পাওয়া গিয়েছে। সেই নথি যাচাই করে দেখা হয়েছে। ভারতে তাঁদের অবস্থান অবৈধ প্রমাণিত করেই তাদের আটক করা হয়েছে। কিছু বাংলাদেশি নিজেরাই স্বীকার করেছেন, অবৈধভাবে তাঁরা ভারতে প্রবেশ করেছেন। কেউ কেউ ভারত-বাংলাদেশ সীমান্তে নদী পার হয়েছিল। আবার কেউ কেউ কাটা তাঁর অনুপ্রবেশ করেছিল।

কলকাতা বিমানবন্দরে ভারতীয় পাসপোর্ট সহ গ্রেফতার বাংলাদেশি

NRC জুজু! রিজেন্ট পার্কে আত্মঘাতী প্রৌঢ়

‘বাংলাদেশি’ সন্দেহে ওড়িশায় আটক পরিযায়ী শ্রমিকদের ফেরাতে উদ্যোগী রাজ্য

বাংলাদেশি সন্দেহে ওড়িশায় আটক বাংলার চার পরিযায়ী শ্রমিক, চিন্তায় ঘুম উড়েছে পরিবারের

কলকাতাতে বসেই চলত জালিয়াতি কারবার, পুলিশের জালে বাংলাদেশি

RDX দিয়ে স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়ার হুমকি, চলছে তল্লাশি

শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন চাকরিহারা শিক্ষকরা

প্রবল বৃষ্টিতে নাজেহাল মুম্বই, বিপর্যস্ত দিল্লি, কর্নাটক ও কেরল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]