নতুন অধিনায়ক শুভমন গিলকে সতর্ক করলেন সুনীল গাভাসকার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা হয়েছে। তরুণ ব্যাটার শুভমন গিলকে আসন্ন ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই সিরিজ শুরু হবে ২০ জুন থেকে। রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর গিলের কাঁধে এই বড় দায়িত্ব বর্তেছে। এই সিরিজে তাঁর সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে থাকবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। তবে, ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকার একটি কড়া বার্তা দিয়েছেন নতুন অধিনায়ক গিলকে।

গাভাসকারের পরামর্শ

সুনীল গাভাসকার যিনি নিজেও একসময় ভারতীয় দলের সফল অধিনায়ক ছিলেন তিনি গিলের জন্য স্পষ্ট বার্তা দিয়েছেন। গিলের উদ্দেশে তিনি বলেছেন, ‘ভারতের অধিনায়ক হওয়া সহজ নয়। এখানে সবসময়ই প্রচুর চাপ থাকে। একজন সাধারণ খেলোয়াড় হিসেবে তুমি শুধু তোমার কাছের সতীর্থদের সঙ্গে কথা বলো। কিন্তু অধিনায়ক হলে তোমার আচরণ এমন হতে হবে যাতে সবাই তোমাকে সম্মান করে। নেতৃত্বের ক্ষেত্রে তোমার আচরণ তোমার খেলার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।’

গাভাসকার টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ককে ব্যাটিং পজিশন নিয়েও পরামর্শ দিয়েছেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গিলের তিন নম্বরে ব্যাট করা উচিত। এই পজিশনে তিনি দলের জন্য বেশি কার্যকারী হবেন, বিশেষ করে যদি দ্রুত উইকেট পড়ে। এরপর চার নম্বরে করুণ নায়ার এবং পাঁচ নম্বরে সাই সুদর্শন ব্যাট করতে পারেন। গাভাস্কর বলেছেন, ‘গিলের ওপেনার হিসেবে অভিজ্ঞতা আছে, কিন্তু তিন নম্বরে তিনি দলের জন্য আরও বেশি কার্যকর হবেন।’ তিনি আরও জানিয়েছেন, ইংল্যান্ডের শুরুর ম্যাচগুলোতে ব্যাটিং লাইনআপ কিছুটা চাপের মুখে পড়তে পারে। তবে এই গরমে ইংল্যান্ডের আবহাওয়া ব্যাটিংয়ের জন্য সুবিধাজনক হলে ব্যাটসম্যানরা ছন্দে ফিরতে পারবেন। এই পরামর্শ শুধু গিল-এর জন্য নয়, সমর্থকদের জন্যও একটি বড় বার্তা। ভারতীয় টেস্ট দল এখন নতুন পথে হাঁটছে, এবং গিলের নেতৃত্ব কীভাবে দলকে এগিয়ে নিয়ে যায়, তা দেখার জন্য সবাই উৎসুক।

শুভমন গিলের প্রোফাইল

২৫ বছর বয়সী শুভমন গিল এরই মধ্যে নিজেকে একজন প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে প্রমাণ করেছেন। তিনি এখনও পর্যন্ত ৩২টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং ৩৫.০৫ গড়ে ১৮৯৩ রান করেছেন। তাঁর নামের পাশে রয়েছে পাঁচটি সেঞ্চুরি। তবে বিদেশের মাটিতে তাঁর পারফরম্যান্স নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো কঠিন কন্ডিশনে তিনি এখনও বড় রান করতে পারেননি। এই সিরিজে তাঁর ব্যাটিং এবং নেতৃত্ব দুটোই পরীক্ষার মুখে থাকবে।

এই দলে অভিজ্ঞতা এবং তরুণ প্রতিভার এক দারুণ মিশ্রণ রয়েছে। যশপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন, আর রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব স্পিন বিভাগে শক্তি যোগাবেন। ব্যাটিংয়ে যশস্বী জয়সোয়াল এবং কে এল রাহুলের মতো খেলোয়াড়দের ওপর অনেক কিছু নির্ভর করবে।

এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলের শুরু। ভারত যদি এই সিরিজে ভাল পারফর্ম করে, তাহলে চ্যাম্পিয়নশিপে তাদের অবস্থান শক্ত হবে। গিলের নেতৃত্বে দল কীভাবে খেলে, তা দেখার জন্য সমর্থকরা মুখিয়ে আছেন।

ICC ODI Rankings: অবসরের জল্পনার মধ্যেই বিরাট লাফ রোহিতের

পারলেন না শুভমন, অল্পের জন্য রক্ষা পেল ৫৪ বছর আগে করা গাভাসকরের রেকর্ড

গাভাসকরের ৪৬ বছরের রেকর্ড ভেঙে দিলেন শুভমন গিল

ওল্ড ট্র্যাফোর্ডে মাঠে নামার আগেই ভারতীয় শিবিরে দুঃসংবাদ, চোট পেলেন তরুণ পেসার

লর্ডসে চার বিশ্ব রেকর্ড ভাঙার পথে শুভমন, টপকে যেতে পারেন ব্র্যাডম্যানকেও

‘মহা রেকর্ড’ শুভমনের, তবুও ৫৮৭ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

লিডস টেস্টে চরম ভুল করলেন শুভমন গিল, নেমে আসতে পারে আইসিসির শাস্তির খাঁড়া

কোন স্ট্র্যাটেজিতে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়? গিলকে পরামর্শ সৌরভের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]