Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ম্যাচ চলাকালীন বিরাটের হেলমেটে লাগল বল, আঁতকে উঠলেন অনুষ্কা

ম্যাচ চলাকালীন বিরাটের হেলমেটে লাগল বল, আঁতকে উঠলেন অনুষ্কা। ক্যামেরায় ধরা পড়ল অভিনেত্রীর প্রতিক্রিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: ম্যাচ চলাকালীন বিরাটের হেলমেটে লাগল বল, আঁতকে উঠলেন অনুষ্কা। ক্যামেরায় ধরা পড়ল অভিনেত্রীর প্রতিক্রিয়া। ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলির যেকোনও গুরুত্বপূর্ণ ম্যাচের সময় মাঠে উপস্থিত থাকার চেষ্টা করেন অনুষ্কা শর্মা। ভক্তদের চোখও খোঁজে সবসময় রাজার রানিকে। যেকোনও পরিস্থিতিতেই স্বামীর ঢাল হয়ে দাঁড়িয়ে থাকেন অনুষ্কা শর্মা। বিরাট খারাপ পারফরম্যান্স করলেও কটাক্ষ শোনেন। আবার ভাল পারফরম্যান্স করলেও ট্রোলার দের উপযুক্ত জবাব দেন অনুষ্কা। দিন কয়েক আগেই বিরাটের টেস্ট অবসরে সহমত পোষণ করেছিলেন অনুষ্কা। জানিয়েছিলেন, সকলে বিরাটের মাইলফলক অর্জনের প্রশংসা করলেও তিনি জানেন যে তাঁর বুকে কতটা যন্ত্রণা রয়েছে।

এছাড়াও বিরাটও সবসময় তাঁর স্ত্রীকে চোখে হারান। কোনও ম্যাচে অনুষ্কা অনুপস্থিত থাকলেও ম্যাচের শেষে স্ত্রীকে সবার আগে ভিডিও কলিং করেন বিরাট। বা স্ত্রী মাঠে উপস্থিত থাকলে তাঁকে ফ্লাইং-কিস ছোঁড়েন। সবটাই ভক্তমহলের কাছে আকর্ষণীয়। গতকাল লখনউতে অনুষ্ঠিত আইপিএল ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে মুখোমুখি হয়েছিল বিরাটের দল অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচের সময় মাঠে উপস্থিত ছিলেন অনুষ্কা শর্মা। তাই ম্যাচ চলাকালীন এমন অনেক মূহুর্ত ক্যাপচার করা হয়েছিল, যা ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। কিন্তু ম্যাচের সময় বিরাটের হেলমেটে বল লেগে যাওয়ার মূহুর্তটি এক মুহূর্তে সকলের নিঃশ্বাস বন্ধ করে দিয়েছিল। বিরাটের মাথায় বল লেগে যাওয়ার ঘটনায় বেশ বিরক্ত হয়েছেন অনুষ্কাও।

 

তিনি রীতিমতো আঁতকে উঠেছিলেন। অনুষ্কার সেই মুহুর্তটি ক্যামেরার লেন্সে ধরা পড়েছে। অনুষ্কার প্রতিক্রিয়া দেখে স্পষ্ট ছিল যে, বলটি যখন বিরাটের হেলমেটে গিয়ে লাগলো তখন তিনি স্বামীকে নিয়ে কতটা চিন্তিত হয়ে পড়েছিলেন। অনুষ্কার প্রতিক্রিয়ার ছবি এবং ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভক্তরা বিরাট-অনুষ্কার একে অপরের প্রতি নিবীড় ভালোবাসা, পরস্পরকে নিয়ে উদ্বেগ, এবং একে অপরের প্রতি যত্নশীল স্বভাবের প্রশংসা করেছেন। অনুষ্কা শর্মা তাঁর স্বামী বিরাট কোহলির সবচেয়ে বড় চিয়ারলিডার। প্রতি ম্যাচেই বিরাটকে অনুপ্রাণিত করতে দেখা যায় অভিনেত্রীকে। গত ১২ মে বিরাট টেস্ট সিরিজ থেকে অবসর নিয়েছেন।

‘তোমাদের সেলাম’, দেশ রক্ষায় ভারতীয় সেনাদের বীরত্বে মুগ্ধ বিরাট-অনুষ্কা

‘তুমিই আমার জীবনের সেরা নিরাপদ স্থান’, অনুষ্কার ৩৭ তম জন্মদিনে আদুরে পোস্ট বিরাটের

দেশে ফিরেই ভামিকা-আকয়কে নিয়ে বৃন্দাবনে আধ্যাত্মিক সাধনায় বিরাট-অনুষ্কা

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি কী সত্যিই বিরুস্কা পুত্রের?

বিরাটের জন্মদিনে দুই ছেলে-মেয়েকে প্রকাশ্যে আনলেন অনুষ্কা, কতটা বড় হল তাঁরা?

 লন্ডনে কৃষ্ণ দাসের কীর্তনে বিরাট-অনুষ্কা, বিদেশেই পাকাপাকি থাকার প্ল্যানিং?

ভারতে বিশ্বজয়ের সেলিব্রেশনের পরেই লন্ডন উড়ে গেলেন বিরাট

বার্বাডোজে আটকে, ভিডিও কলে স্ত্রীকে হারিকেন বেরিল দেখালেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00