Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বার্বাডোজে আটকে, ভিডিও কলে স্ত্রীকে হারিকেন বেরিল দেখালেন বিরাট

রবিবার থেকেই বার্বাডোজের হোটেলে পুরো দল সহ বিরাট কোহলি রয়েছেন। এই মুহূর্তেই কোহলির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যা ক্রমশ ভাইরাল হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিডিও কলে অনুষ্কাকে হারিকেন বেরিল দেখালেন বিরাট, ভারতের ইতিহাস গড়ার এক সপ্তাহ হতে চলল। কিন্তু এখনও দেশে ফিরতে পারছে না ইন্ডিয়া ক্রিকেট টিম। ২৯ জুন T20 বিশ্বকাপ ক্রিকেট জিতেছে ভারত, প্রায় ১৭ বছর পর। শেষবার ভারত T20 বিশ্বকাপ জিতেছিল ২০০৭ সালে। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও ভারতের মুকুটে ওঠেনি বিশ্বকাপ ট্রফি। ২০২৩ সালে বিশ্বকাপ ফাইনাল অস্ট্রেলিয়ার কাছে হারার পর একপ্রকার ভেঙে পড়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু T20 ২০২৪ এর ময়দানে ভারতের জয় দেশবাসীর মনে চরম ক্ষততে প্রলেপ দেওয়ার মতো। সাউথ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপের ট্রফি মাথায় তুলে নিয়েছে ভারত। যাই হোক, খেলা শেষ হওয়ার ১ সপ্তাহ হতে চলল। কিন্তু বার্বাডোজ থেকে এখনও ফিরতে পারছে না রোহিত বাহিনী। কারণটা হারিকেন বেরিল। হ্যাঁ, গত কয়েকদিন ধরেই বার্বাডোজে হারিকেন ঝড়ের সতর্কতা জারি হয়েছে।

কয়েক ফুট উঁচুতে সমুদ্র ফুলে ঝড়ের আগমন হয়েছে। যার ফলে বাতিল হয়েছে বিমান পরিষেবা। তাই আপাতত বার্বাডোজেই থাকতে হচ্ছে টিম ইন্ডিয়ার। তবে বোধহয় ফাঁড়া কাটিয়ে ৩ জুলাই ভারতে ফিরছেন রোহিত বাহিনী। এদিকে এর মধ্যে ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম চ্যাম্পিয়ন খেলোয়াড় বিরাট কোহলির একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সারা দুনিয়া তাঁর ক্রাশ হলেও তিনি কিন্তু একজনেরই ক্রাশ। তিনি হলেন অনুষ্কা শর্মা, বিরাটের স্ত্রী, এখন দুই সন্তানের বাবা-মা তাঁরা। খেলার ময়দান থেকে হোটেল সর্বত্রই স্ত্রীকে চোখে হারাতে দেখা যায় বিরাটকে। কখনও ছক্কা মারার পর খেলার ময়দান থেকেই চুমু ছুঁড়ছেন স্ত্রীকে। আবার কখনও মাঠের মধ্যেই শত ব্যস্ততা কাটিয়ে স্ত্রী ও সন্তানদের ভিডিও কল করছেন। যা কিনা এখন সবথেকে আলোচনার বিষয়। T20 বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকতে পারেনি অনুষ্কা। ভারতেই আছেন অভিনেত্রী। এদিকে চ্যাম্পিয়ন হওয়ার পরেও হারিকেন বেরিলের জন্যে টিম ইন্ডিয়া বার্বাডোজে আটকে আছে। রবিবার থেকেই বার্বাডোজের হোটেলে পুরো দল সহ বিরাট কোহলি রয়েছেন। এই মুহূর্তেই কোহলির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যা ক্রমশ ভাইরাল হচ্ছে।

 

এই ভিডিওতে দেখা যাচ্ছে, অনুষ্কা শর্মাকে ভিডিও কলে ঝড়ের ভয়াবহ দৃশ্য দেখাচ্ছেন বিরাট কোহলি। ভিডিওতে দেখা যাচ্ছে, বিরাট কোহলি একটি সমুদ্র-মুখী রিসোর্টে অবস্থান করছেন এবং এর বারান্দায় দাঁড়িয়ে ভিডিও কলে স্ত্রী অনুষ্কা শর্মাকে প্রবল ঢেউ এবং প্রবল বাতাস দেখাচ্ছেন। বিরাটকে সাদা ট্র্যাক প্যান্টের সঙ্গে বাদামি রঙের টি-শার্ট পরা দেখা যায়। সেই সঙ্গে মাথায় টুপি পরতেও দেখা গিয়েছে। শুধু তাই নয়, একদিক থেকে দৃশ্য দেখানোর পর ভিডিওতে তাকে বারান্দার অন্য দিকে যেতেও দেখা যায়। বেরিল ঝড়ের বিপজ্জনক দৃশ্যও দেখা যাবে এই ভিডিওতে। ভিডিওটি ক্রমশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, আর ৩ জুলাই ভারতে ফিরছেন ভারতীয় ক্রিকেট টিম।

ম্যাচ চলাকালীন বিরাটের হেলমেটে লাগল বল, আঁতকে উঠলেন অনুষ্কা

‘তোমাদের সেলাম’, দেশ রক্ষায় ভারতীয় সেনাদের বীরত্বে মুগ্ধ বিরাট-অনুষ্কা

‘তুমিই আমার জীবনের সেরা নিরাপদ স্থান’, অনুষ্কার ৩৭ তম জন্মদিনে আদুরে পোস্ট বিরাটের

দেশে ফিরেই ভামিকা-আকয়কে নিয়ে বৃন্দাবনে আধ্যাত্মিক সাধনায় বিরাট-অনুষ্কা

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি কী সত্যিই বিরুস্কা পুত্রের?

বিরাটের জন্মদিনে দুই ছেলে-মেয়েকে প্রকাশ্যে আনলেন অনুষ্কা, কতটা বড় হল তাঁরা?

 লন্ডনে কৃষ্ণ দাসের কীর্তনে বিরাট-অনুষ্কা, বিদেশেই পাকাপাকি থাকার প্ল্যানিং?

ভারতে বিশ্বজয়ের সেলিব্রেশনের পরেই লন্ডন উড়ে গেলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00