কলকাতার আকাশে সন্দেহজনক ড্রোন, শুরু হয়েছে তদন্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কলকাতার আকাশে সন্দেহজনক ড্রোন। সোমবার রাতের দিকে এই ড্রোন দেখতে পাওয়া গিয়েছে কলকাতার বড় বড় এলাকায়। জানা গিয়েছে বেশ কিছুক্ষণ ধরে ৮ থেকে ১০টি ড্রোন চষে বেড়িয়েছে কলকাতার একাধিক এলাকা। হেস্টিংস, ফোর্টউইলিয়াম, ভিক্টোরিয়া এলাকায় দেখা গিয়েছে এই ড্রোন। সঙ্গে সঙ্গে খবর গিয়েছে সেনায়।

অপারেশন সিঁদুরের পর ভারতের বিভিন্ন জায়াগায় সন্দেহজনক ড্রোন দেখতে পাওয়া গিয়েছে। প্রত্যেকটিকে ধ্বংস করেছে ভারতীয় সেনা। এবার কলকাতার আকাশে আচমকা সন্দেহজনক ড্রোন। ৮ থেকে ১০টি ড্রোন কলকাতার আকাশে চষে বেড়িয়েছে।

জানা গিয়েছে, সোমবার রাত পৌনে দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ড্রোন উড়তে দেখা গিয়েছে। এরপরে চিন্তায় ঘুম উড়েছে পুলিশের।  হেস্টিংস হয়ে ফোর্ট উইলিয়াম, ব্রিগেড, ভিক্টোরিয়া মেমোরিয়ালের আকাশে উড়েছে এই সন্দেহজনক ড্রোনগুলো। এগুলো আদৌ কোথা থেকে এসেছে, সেই বিষয়ে জানতে তদন্ত শুরু হয়েছে। সেনার চোখেই প্রথম ড্রোনের আলো পড়েছে। তারপর কলকাতা পুলিশের আধিকারিকদের বিষয়টি নজরে আসে। এরপরেই দ্রুত  লালবাজার কন্ট্রোল রুমকে এই ড্রোনের বিষয়ে জানানো হয়। শহর কলকাতা বিশেষ করে দক্ষিণ ও মধ্য কলকাতার সমস্ত থানাকে সতর্ক করে দেওয়া হয়েছে। থানার পক্ষ থেকে বিশেষ টিম নেমেছে রাস্তায়।

জানা গিয়েছে, ৮-১০টি ড্রোনের মধ্যে কয়েকটি ড্রোন পূর্ব কলকাতা, কয়েকটি উত্তর কলকাতার দিকে গিয়েছে। ড্রোনের রহস্যভেদ করতে একসঙ্গে চেষ্টা চালাচ্ছে সেনা, বায়ুসেনা, কলকাতা পুলিশ। ড্রোন-রহস্যের তদন্তে গোয়েন্দা দফতরও। কোথা থেকে এই ড্রোনগুলো এসেছে সেই রহস্যের সমাধান করাই এখন চ্যালেঞ্জের।

 

রবির দুপুরে দুর্ঘটনার কবলে মন্ত্রীর গাড়ি, অল্পের জন্য রক্ষা

ভারত-বাংলাদেশ সীমান্তের আকাশে বিদেশি প্রযুক্তির ড্রোন, কারা ওড়াল? জানতে তৎপর পুলিশ

গড়িয়াহাটে ভাড়াবাড়িতে ভিনরাজ্যের পুলিশকর্মীর রহস্যমৃত্যু

ইজরায়েলের সঙ্গে সঙ্ঘাতের মধ্যেই আত্মঘাতী ড্রোন নিয়ে এলো ইরান

এটিএম ভেঙে লক্ষাধিক টাকা লুঠ! ডাকাত ধরতে জঙ্গলে ড্রোন তল্লাশি

বেহালায় চিকিৎসকের ‘রহস্যজনক’ মৃত্যু, মানসিক অবসাদ নাকি অন্য কারণ?

নেতাজিনগরে বৃদ্ধের রহস্যমৃত্যু, দরজা ভেঙে ঢুকতেই রক্তাক্ত দেহ….

বেহালায় পুকুর ধারে সদ্যজাতের দেহ উদ্ধারে চাঞ্চল্য

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]