Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আচমকা লক হয়ে গিয়েছিল দরজা, গাড়ির ভিতরে শ্বাসরোধ হয়ে মৃত্যু ৪ শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি, অন্ধ্রপ্রদেশ: মর্মান্তিক ঘটনা অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলার দ্বারপুডি গ্রামে। লক থাকা গাড়ির ভেতরে আটকা পড়ে মৃত্যু হল চার শিশুর। এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে শোকের ছায়া।

খবর অনুসারে, রবিবার সকালে ওই চার শিশু খেলতে বেরিয়েছিল। তারপর আর বাড়ি ফেরেনি। সারা দিন ধরে খোঁজাখুঁজি করেন বাবা-মা। কিন্তু বহু খুঁজেও চার শিশুর দেখা পাওয়া যায়নি।

শিশুরা খেলার ছলে গ্রামের ওম্যান কমিউনিটি অফিসের কাছে  পার্ক করা একটি গাড়িতে ঢুকে পড়ে। দুর্ঘটনাক্রমে দরজা বন্ধ হয়ে যায়। তখনই ঘটে দুর্ঘটনাস। গাড়ির ভেতরে অক্সিজেনের অভাবে শিশুরা দম বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা বাঙ্গি বুচিবাবু এবং ভবানীর ছেলে ৮ বছরের উদয় ছিল গাড়ির মধ্যে। স্থানীয় বুরলু আনন্দ এবং উমার দুই সন্তান চারুমতী (৮) এবং চারিষ্মা (৬)। মারা গিয়েছে কান্দি সুরেশ এবং অরুণার মেয়ে মনস্বিনীও।

অন্ধ্রপ্রদেশের এমএসএম-ই মন্ত্রী কোন্ডাপল্লি শ্রীনিবাস বলেছেন যে এই ঘটনা দুর্ভাগ্যজনক। জানা গিয়েছে একটি বিয়ের অনুষ্ঠানের জন্য শিশুরা এসেছিল সেখানে। তাদের মধ্যে পাঁচ জন শিশু খেলা করছিল। চারজন গাড়ির দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে পড়ে। তখন কোনওভাবে গাড়িটি লক হয়ে যায়।  ভিতরে অক্সিজেনের অভাব ঘটে শ্বাসরোধ হয়ে মারা যায় সে।

কোন্ডাপল্লি শ্রীনিবাস আশ্বস্ত করেছেন যে সরকার বিষয়টির জন্য অত্যন্ত মর্মাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি তিনি অভিভাবকদের পরামর্শ দেন সন্তানদের দিকে নজর দেওয়ার জন্য। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেইজন্য প্রার্থনা করেছেন।

বিপত্তি! স্কুলের ছাদের চাঙর ভেঙে অল্পের জন্য রক্ষা শিক্ষকের, বন্ধ পরীক্ষা

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

এক বছরের শিশুকন্যাকে খুন, দম্পতির ফাঁসির সাজা খারিজ করল কলকাতা হাইকোর্ট

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

অটো থামাতে বলায় মহিলা পুলিশ কর্মীকে চাপা দিয়ে ১২০ মিটার হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক

ফের সল্টলেকে বেপরোয়া গতি! গুরুতর জখম ডেলিভারি বয়

মর্মান্তিক দুর্ঘটনা! বর্ধমানে লরিতে ধাক্কা বাসের, মৃত ১০

পাঁশকুড়ায় ফুটপাথে উঠে পড়ল ট্রাক, চাকায় পিষ্ট হয়ে মৃত ৩, আহত আরও ৩

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00