সানরাইজার্স শিবিরে দুঃসংবাদ, করোনায় আক্রান্ত ট্র্যাভিস হেড, কবে ভারতে ফিরবেন?

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি হতেই ফের শুরু হয়েছে থমকে যাওয়া IPL। ১৭ মে থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কিন্তু আইপিএল শুরু হতেই খারাপ খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি হতেই ফের শুরু হয়েছে থমকে যাওয়া IPL। ১৭ মে থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কিন্তু আইপিএল শুরু হতেই খারাপ খবর। সোমবার (১৯ মে) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ খেলবেন না ট্র্যাভিস হেড। কারণ তিনি কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছেন। রবিবার (১৮ মে) ম্যাচ পূর্বে একটি সংবাদ সম্মেলনে সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরি বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাভিস হেডের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। তাই তিনি ভারতে ফিরতে পারছেন না। তবে অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান কখন এবং কোথায় সংক্রমণে আক্রান্ত হয়েছেন সে সম্পর্কে SRH প্রধান কোচ কিছু জানান নি।

যদিও ভেট্টোরি বলেছেন যে, “ট্র্যাভিস সোমবার সকালে আসছেন। আসলে তার কোভিড ছিল, তাই তিনি ভারতে আসতে পারেননি, তাই সে আগামীকাল সকালে মাঠে নামবে এবং আমরা তাঁর অবস্থা মূল্যায়ন করার পর সিদ্ধান্ত নেবো যে, তিনি খেলতে পারবেন কিনা!” ১৮ মে, রবিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে আইপিএল স্থগিত হওয়ার পর ট্র্যাভিস হেড এবং এসআরএইচ অধিনায়ক প্যাট কামিন্স অস্ট্রেলিয়ায় চলে যান। কিন্তু তাঁদের ফেরার কোনও নিশ্চয়তা ছিল না।

আগামী ১১ জুন থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য তাদের ভারতে ফিরতে হবে, তখন তাঁরা ভারতে ফিরবেন কিনা, সেটাও অনিশ্চিত ছিল। তবে, SRH নিশ্চিত করেছে যে হেড এবং কামিন্স উভয়ই বাকি খেলাগুলির জন্য দলের সঙ্গে যোগ দেবেন, কারণ তাঁদের দলটি ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়েছে। এবং ২৫ মে তাদের শেষ ম্যাচ খেলবে, তার আগে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাবেন তাঁরা। এই মরশুমে SRH-এর তিনটি ম্যাচ বাকি আছে, লখনউ, বেঙ্গালুরু এবং কলকাতার।

হায়দরাবাদের কাছে ১১০ রানে হেরে অভিযান শেষ রাহানেদের

শতরান ক্লাসেনের, কলকাতাকে ২৭৯ রানের লক্ষ্য দিলেন কামিন্সরা

মুম্বই-হায়দরাবাদ ম্যাচেই ১০ রেকর্ড গড়ার হাতছানি

মাঠেই নিজেদের মধ্যে বচসায় জড়ালেন তিন অস্ট্রেলিয় খেলোয়াড়, কী ঘটছিল?

অভিষেক-হেড টর্নেডোর আঘাতে লাইনচ্যূত পঞ্জাব এক্সপ্রেস

আগুনে বোলিং শার্দূলের, ১৯০ রানে থামল হায়দরাবাদ

হায়দরাবাদের মাঠে ঈশান-হেড ঝড়, রাজস্থানকে ২৮৭ রানের লক্ষ্য দিলেন কামিন্সরা

চলতি আইপিএলে প্রথম শতরানের রেকর্ড ঈশান কিশনের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]