Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জঙ্গিপুরে খেলার মাঠে আচমকাই বজ্রপাতে প্রাণ গেল প্রশিক্ষকের

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বিনা মেঘেই বজ্রপাত। মঙ্গলবার জঙ্গিপুরে বজ্রপাতে প্রাণ গেল দুই জনের। আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাবিরুল শেখ নামে এক যুবক জোত কমল ফুটবল ময়দানে বাচ্চাদের  ফুটবল প্র্যাকটিস করানোর সময় আচমকা বৃষ্টিপাত শুরু হয় । সেই সময় তার হাতে মোবাইল (Mobile) থাকায় সে বিদ্যুৎপৃষ্ট হয়। আচমকা বজ্রপাত হলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয় কাঁদা জলে। অপরদিকে রঘুনাথগঞ্জের বাঘা গ্রামের একটি বিলে মাছের পুকুরে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয় অপর একজন। বজ্রপাত হলে বিদ্যুৎপৃষ্ট হন মোট দুজন। উভয়কে স্থানীয় মানুষের সহযোগিতায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপরজন  হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাঘা বিলে দুজন যুবক মাছের খাবার দিচ্ছিল। হঠাৎ আকাশ কালো মেঘ এসে বজ্রপাত শুরু হলে তারা সেখান থেকে পালিয়ে নিরাপদ স্থানে যখন আসছিল তখনই বজ্রাঘাতে (Death By Lightining) ঝলসে যায়।মৃত ব্যক্তিদের নাম সাবিরুল শেখ। বাড়ি জঙ্গিপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড।অপর মৃত ব্যক্তির নাম জয়ন্ত রায়। বাড়ি মালদা জেলায় । দুটি মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। বারংবার আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে সতর্কবার্তায় জানানো হচ্ছে, হঠাৎ বজ্রবিদ্যুৎ শুরু হলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে।কিন্ত তারপরেও হুশ ফিরছে না কিছু মানুষজনের। বজ্রপাতের মধ্যে তারা খোলা আকাশের নিচে থাকায় অকালে মৃত্যু হচ্ছে।

একইসঙ্গে আবহাওয়া দফতর বারবার সতর্কবার্তায় বলছে সঙ্গে থাকা মোবাইল ফোন বজ্রবিদ্যুতের সময় বন্ধ করে দিতে হবে। যাতে কোন অঘটন না ঘটে। কিন্তু তারপরেও খোলা মাঠে জল কাদার মধ্যে ফুটবল প্র্যাকটিসে মোবাইল সঙ্গে রাখায় অকালে মৃত্যুর ঘটনা ঘটছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হলে মাঠে খোলা আকাশের নিচে কাজ না করে এবং পুকুরের বা নদীর জলে না নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সব সময় আবহাওয়া আপডেট এর উপর নজর রাখতে বলা হয়েছে। যাতে বিপদ এড়ানো যায়। বারংবার এই প্রচার চালানো হচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00