Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানোয় নিষিদ্ধ ৬ বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের টাকায় চলা বাংলাদেশের ৬ টিভির ইউটিউব চ্যানেল নিষিদ্ধ হল ভারতে। পাকিস্তানি দালাল ওই ছয় টিভি হল ‘যমুনা’, ‘বাংলাভিশন’, ‘সময়’, ‘একাত্তর টিভি’, ‘মোহনা টিভি’ ও ‘ডিবিসি নিউজ’। ভারত-পাক উত্তেজনা নিয়ে গত কয়েকদিন ধরেই পাকিস্তান সেনাবাহিনীর হয়ে ভারতীয় সেনাকে নিয়ে মিথ্যা খবর সম্প্রচার করে চলছিল ওই ছয় টিভি। এর মধ্যে ‘যমুনা’ টিভির মালিক ‘যমুনা’ গোষ্ঠীর মালিক সালমা ইসলাম  এবং  ফাহিম আহমেদের বিরুদ্ধে পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার কাছ থেকে মোটা অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। গত বছর শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের সময় থেকেই ‘যমুনা’ টিভি ভারত ও হি্ন্দু বিদ্বেষ চালিয়ে যাচ্ছে। এমনকি বেশ কয়েকটি মন্দিরে হামলার পিছনে বিশেষ ভূমিকা রেখেছে।

ভারত-পাকিস্তান উত্তেজনা শুরুর পর থেকেই বাংলাদেশের সংবাদমাধ্যমগুলিকে ভারতীয় সেনার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো নির্দেশ দিয়েছিল মো্লা মুহাম্মদ ইউনূসের সরকার। সম্প্রতি সংবাদমাধ্যমের মালিক ও কর্ণধারদের নিয়ে বৈঠক করে ওই ফরমান জারি কেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। যিনি আবার আমলা মহলে আইন উপদেষ্টা আসিফ নজরুলের অঙ্কশায়িনী হিসাবে পরিচিত। তথ্য সচিবের নির্দেশের পরেই ‘যমুনা’ টিভি-সহ বাংলাদেশের সংবাদমাধ্যমে ভারতীয় সেনার নামে মিথ্যা খবর সম্প্রচারিত ও পরিবেশিত হচ্ছে। পাকিস্তানি সেনার মিথ্যা দাবিকে গুরুত্ব দিয়ে প্রচার করা পাশাপাশি ভারতকে ছোট করে দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। মোট ৩৮টি নিউজ চ্যানেলের মধ্যে ভারত বিদ্বেষে শীর্ষে রয়েছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের অর্থে চলা ‘যমুনা’ টিভি।

পাকিস্তানের হয়ে প্রোপাগান্ডা চালাতে গিয়ে ছয় চ্যানেল নিষিদ্ধের মুখে পড়ায় ফুঁসে উঠেছেন আইএসআইয়ের বাংলাদেশের ডিপ অ্যাসেট তথা মোল্লা ইউনূসের অপকর্মের সহযোগী ফৈয়জ আহমেদ তৈয়্যব। শনিবারই (১০ মে) তিনি হুমকি ছেড়েছেন, ‘পাকিস্তানপন্থী টিভি চ্যানেলগুলির উপর থেকে নিষেধাজ্ঞা না তোলা হলে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের উপরে নিষেধাজ্ঞা জারি হবে।’

পাকিস্তানকে সাহায্যের জের, তুর্কি সংস্থার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক কেন্দ্রের

রাজস্থান সীমান্তে নিষিদ্ধ পাকিস্তানি সিম ব্যবহার, কড়া নজরদারি প্রশাসনের

‘সিন্ধু জলচুক্তি স্থগিত রাখবেন না’, মোদি সরকারের কাছে কাতর আর্জি শাহবাজের

‘মোদি ফের হামলা চালাতে পারেন, প্রস্তুত থাকতে হবে, সতর্ক করলেন জেলবন্দি ইমরান

‘পাকিস্তানকে ওদের ভাষায় জবাব দিতে হবে’, গর্জে উঠলেন শহিদ বিএসএফ জওয়ান ইমতিয়াজের ছেলে

পাকিস্তানকে বাঁচতে হলে কী করতে হবে, পথ বাতলে দিলেন মোদি

জানেন কীভাবে তৈরি করা হয় যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ড্রোনগুলি?

‘যুদ্ধ চাপিয়ে দিয়েছিল ভারত, জয়ী হয়েছি আমরা’, হুঙ্কার শাহবাজ শরিফের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00