অকালে চুল ঝরে যাচ্ছে, কর্পূরের ম্যাজিকেই হবে কেল্লাফতে

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমে মহিলা থেকে পুরুষ সকলেরই মাথার চুল পড়তে দেখা যায়। বর্তমানে ঘরে ঘরে এই সমস্যা দেখা দিচ্ছে। অনেকের অল্প বয়সের মধ্যেই চুল পড়তে আরম্ভ করে। আর অকালেই মাথায় টাক হয়ে যায়। ফলে অনেক রকম টোটকা ব্যবহার করেও কিছু লাভ হয় না। যখনই মাথায় হাত দেওয়ায় হয় চুল পড়ে। হাজার রকম শ্যাম্পু বদল করেও চুল পড়া ও খুসকির সমস্যা কিছুতেই দূর হয় না। তাহলে কর্পূর ব্যবহারেই ম্যাজিকের মতো দূর হবে সমস্ত সমস্যা। তবে অনেকেই জানেন না এটি কী ভাবে ব্যবহার করতে হয়। আজ আমরা এই প্রতিবেদনের মাধ্যমে সেটাই জানব।

দেখে নিন কীভাবে চুলের যত্নে কর্পূর  

আমরা সকলেই কম-বেশি জানি কর্পূরের উপকারিতা সম্পর্কে। কর্পূর অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর একটি উপাদান। যার কারণের চুলের স্বাস্থ্য খুব ভাল হয়।

কর্পূর চুলে কীভাবে প্রয়োগ করবেন

প্রথমে কর্পূর গুঁড়ো করে পাউডার বানিয়ে নিতে হবে। এবার গুঁড়ো কর্পূর নারকেল তেল বা অলিভ অয়েলে মিশিয়ে নিন। রাতে এই তেল ভাল করে মেখে মাসাজ করে নিন। পরের সকালে ভাল করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। দেখবেন চুল ঝকঝকে হয়ে উঠবে। গোড়াও শক্ত হবে। সপ্তাহে অন্তত দুদিন এই তেল ব্যবহার করুন। সুফল পাবেনই পাবেন।

একটি পাত্রে নারকেল তেল নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ কর্পূর দিয়ে ফুটিয়ে নিন। সেই তেল ভাল করে মাথায় মেখে নিন। এক ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এতে চুল পড়া কমবে।

জীবনে সুখ ও সমৃদ্ধি পেতে এই ৫টি সহজ বাস্তু প্রতিকার মেনে চলুন

ঘন ঘন চুলে রং করছেন? জানেন কী অজান্তে কী ক্ষতি ডেকে আনছেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]