মন্ত্রী শশী পাঁজার PA-এর পরিচয়ে প্রতারণার অভিযোগে পুলিশের জালে ১

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: বহু জায়গায় বড় বড় মানুষের নাম করে হুমকি, প্রতারণার খবর জানতে পারা যায়। এরকমই একটি ঘটনা ঘটল কলকাতার বুকে। মন্ত্রী শশী পাঁজার PA  পরিচয় দিয়ে রাস্তায় ঘুরে বেরাচ্ছে এক ব্যক্তি। ভুয়ো ক্ষমতা দেখিয়ে সাধারণ মানুষকে হুমকিও দিতে দেখা যায় ওই অপরাধীকে। পুলিশের কাছে এই অভিযোগ দায়ের পরেই তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম রাজ শঙ্কর, ও বয়স ৩৩। জানা গিয়েছে অভিযুক্ত কলকাতারই বাসিন্দা। ব্যক্তির সঙ্গে একটি নীল বাতি লাগানো চারচাকা গাড়িও আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, রাজ শঙ্কর কলকাতার কদম্বগাছি এলাকার থাকতেন। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়, রাজ দীর্ঘদিন ওই এলাকার বিভিন্ন জায়গার মানুষদের নানা রকমভাবে হুমকি দিচ্ছেন। এমনকী নানা রকমের ভুয়ো পুলিশ আধিকারের পরিচয়তেও অপরাধী হুমকি দেন বলে জানা যায়।

রাজ শঙ্করের বিরুদ্ধে আরও অভিযোগ আসে, সে মন্ত্রী শশী পাঁজার নাম ভাঙিয়ে একাধিক বিষয়ে বিভিন্ন থানার পুলিশদেরকেও ফোন করতেন। তার পরই বুধবার রাতে দত্তপুকুর থানার কদম্বগাছি ফাঁড়ি এলাকায় ওই নীল চার চাকা গাড়িতে করে এলাকার মানুষকে বিভিন্ন ধরনের হুমকি দিতে শুরু করায় স্থানীয়দের সন্দেহ হয়। তখনই তাঁরা পুলিশকে খবর দেন। তার পর  ওই ব্যক্তিকে কদম্বগাছি ফাঁড়ির পুলিশ রাজ শঙ্করকে গ্রেফতার করে।

সূত্রের খবর, রাজের নামক ওই ব্যক্তির সঙ্গে মন্ত্রী শশী পাঁজার কোনও দিন কোনও সম্পর্কই ছিল না। জানা গিয়েছে, অভিযুক্তকে কদম্বগাছি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করে বারাসাত আদালতে নিয়ে যাওয়া হয়।

IC’র প্ররোচনায় উত্তপ্ত আমডাঙা! পুলিশকে লক্ষ্য করে ইটবর্ষণ বিক্ষোভকারীদের

সন্তানদের রেখে প্রেমিকের সঙ্গে ‘সংসার’,রাগের মাথায় ভয়ঙ্কর বদলা নিল স্বামী..

বাবার কাছ থেকে শেখা, ‘পদ্মশ্রী’তে সম্মানিত হয়ে আবেগে ভাসলেন ঢাকি গোকুলচন্দ্র দাস

ডানে নয়, দুর্গার বাঁ দিকে গণেশ! ৯৯ বছরের পুরনো সাহা বাড়ির পুজো

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]