Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চিকিৎসা সেরে লন্ডন থেকে ঢাকায় ফিরলেন খালেদা জিয়া, বিমানবন্দরে নেতা-কর্মীর ঢল

Share:

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা : লন্ডনে দীর্ঘদিন চিকিৎসার পর অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কাতারের আমিরের বিশেষ বিমানে করে মঙ্গলবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতৃত্ব। দলীয় চেয়ারপার্সনকে একনজর চোখের দেখা দেখতে এবং শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে দেখা গিয়েছে ভিড়।

লন্ডনে চিকিৎসা করাতেই গিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে চিকিৎসা করে প্রায় ৪ মাস পর দেশে ফিরলেন তিনি। তাঁকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন তাঁর সমর্থকরাও। খালেদা জিয়া কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরায় তাঁরাো স্বস্তির নিশ্বাস ফেলেছেন।

বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত গোটা এলাকাতেই দলীয় নেতাকর্মীরা ভিড় করেছিলেন। দীর্ঘ ৪ মাস পর কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরেছেন তাঁদের নেত্রী। সেই খুশিতে অনেকেই হাতে ফুল, ব্যানার-প্ল্যাকার্ড ও খালেদা জিয়ার ছবি নিয়ে অপেক্ষা করেছেন।

উল্লেখ্য, ৮ জানুয়ারি চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডন গিয়েছিলেন। সেখানেই তাঁর চিকিৎসা চলেছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ছেলে তারেক রহমানের বাড়িতেই ছিলেন নেত্রী। মঙ্গলবার খালেদা জিয়ার সঙ্গে ছিলেন পুত্রবধূ জুবাইদা। জানা গিয়েছে, তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিয়েছেন। সেখান থেকেই  কাতারের আমিরের বিশেষ বিমানে ঢাকায় নেমেছেন তিনি। জানা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সিরোসিস লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিস সহ একাধিক রোগে ভুগছেন।

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের খুন-ধর্ষণকে সমর্থন ইউনূসের আইন উপদেষ্টার

রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন আর্জি ফের খারিজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00