নিজস্ব প্রতিনিধি: ঠিক সময়ে হোটেলে পৌঁছেও কোনও রুম বুক হয়নি, চটে বম্ব হয়ে গেলেন ভোজপুরি নায়িকা অঞ্জনা সিংহ। মেজাজ হারিয়ে রাস্তার মধ্যেই হোটেল কর্মীদের টেনে হিঁচড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলেন অভিনেত্রী। রবিবার (৪ মে) গভীর রাতে কোতোয়ালি এলাকার মালব্য রোডে অবস্থিত মহারাজ হোটেলের সামনে রীতিমতো তাণ্ডব করলেন নায়িকা। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। একটি প্রতিবেদন অনুযায়ী, দিন কয়েক ধরে বাস্তিতে রয়েছেন অভিনেত্রী, সেখানে তাঁর আসন্ন ছবির শুটিং চলছে। তাঁর থাকার ব্যবস্থা পরিচালক রজনীশ মিশ্রের নেতৃত্বে প্রযোজনা দল দেখাশোনা করছেন। কিন্তু গতকাল গভীর রাতে অঞ্জনা হোটেলে পৌঁছলে তাঁকে হোটেল কর্মীরা জানান, তাঁর নামে কোনও রুম বুক নেই। এরপরেই মেজাজ হারান অভিনেত্রী। ভাইরাল ভিডিওতে তাঁকে প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে তর্ক করতে দেখা যায়। হোটেলের ভেতরে শুরু হওয়া সেই সংঘর্ষ শেষমেশ রাস্তায় উত্তপ্ত বাক্য বিনিময়ে পরিণত হয়।
ক্লিপে, পরিচালককে গালিগালাজ করতে দেখা যায়। পাশাপাশি তীব্র ভাষায় গালিগালাজ করতে দেখা যায়। চিৎকার করে অঞ্জনা বলে ওঠেন, “জি***ডি মে দম থা তো বুকিং করনা থা। কিউ আ জাতে হো ফিল্ম বানানে? তুনমে হোটেল বুক কিয়া তো হুমে হোটেল রুম মিলা কিউ না?” এই ভিডিও ভাইরাল হতেই অভিনেত্রীর আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন নেটিজেনরা। তুমুল নিন্দার ঝড় ওঠে। যদিও পরে এই ঘটনার সাফাই দিয়ে অভিনেত্রী বলেছেন, ঘটনার দিন তিনি প্রযোজনা দলকে প্রথমে একটি নতুন হোটেল বুক করতে বলেছিলেন। তারপরে তিনি তার জিনিসপত্র সরিয়ে শুটিং সেটে যাবেন। তবে, কোনও নতুন হোটেল বুকিংয়ের বিষয়ে তাকে জানানো হয়নি। সারাদিন শুটিং চালিয়ে যখন তিনি তাঁর সমস্ত জিনিসপত্র গাড়িতে রেখে তিনি হোটেলে গেলেন। তখন তাঁকে কর্মীরা জানান তাঁর নামে কোনও হোটেল রুম বুক করা হয়নি। তাঁর নামে কোনও পেমেন্টও করা হয়নি। অথচ প্রযোজনা দল তাঁকে হোটেল বুকিংয়ের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছিলেন।
Abusive-Kalesh b/w Bhojpuri actress Anjana Singh and Some Guys on middle of the Road, Basti UP.
pic.twitter.com/UfPh7DaPjB— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 5, 2025
এরপর তার কর্মীরা অনুরাগ মিশ্রকে ফোন করেন, কিন্তু তারা কোনও সঠিক সাড়া পাননি। অনুরাগ এরপর ফোনে হোটেলের কর্মীদের সঙ্গে তর্ক করেন, কিন্তু কর্মচারী দৃঢ়ভাবে বলেন, “আমি আপনাকে রুম দেব না। দয়া করে প্রাঙ্গণ ছেড়ে যান।” এরপর অনুরাগ রাত ১টার দিকে ঘটনাস্থলে এসে অভিনেত্রীর কর্মীদের উপর শারীরিক নির্যাতন চালায়। আর সেটা সহ্য করতে না পেরেই চেঁচামেচি শুরু করেন অভিনেত্রী। এরপর অভিনেত্রী প্রযোজক রজনীশ মিশ্রের অনুরোধে তিনি পুলিশে অভিযোগ দায়ের করা থেকে বিরত থাকেন। কাজের ফ্রন্টে, অঞ্জনা ২০২২ সালে ভোজপুরি চলচ্চিত্র এক অর ফৌলাদ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এছাড়াও তিনি লাওয়ারিশ, রাজা জি আই লাভ ইউ, ট্রাক ড্রাইভার, দিলদার সাওয়ারিয়া, খুন ভরি হামার মাং, গারদা, লাদাই, দুধ কা কার্জ, খিলাড়ি, কসম প্যাদা করনে ওয়ালে কি 2, মুন্না মাওয়ালি, জিগার, গুন্ডে এবং আরও অনেক কিছুর অংশ ছিলেন।