ভাগীরথী নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে তলিয়ে গেলেন মৎস্যজীবী, চলছে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে বিপত্তি। গঙ্গায় তলিয়ে যাওয়া বৃদ্ধ বাবার দেহ খুঁজে পেতে প্রশাসনের দ্বারস্থ ছেলে। ঘটনা নদিয়ার শান্তিপুর ব্লকের(Shantipur Block) হরিপুর অঞ্চলের চাঁদকুরি লিচুতলা পাড়া এলাকার। গঙ্গায় তলিয়ে যাওয়া বৃদ্ধ সন্ন্যাসী মাঝির ছেলে, বিশ্বজিৎ মাঝির দাবি প্রতিদিনের মতো সোমবার ভোর বেলায় আনুমানিক তিনটে নাগাদ তার বাবা সন্ন্যাসী মাঝি (Sannasi Maji)তার নাবালক পুত্রকে নিয়ে নৌকা নিয়ে মাছ ধরতে যায় ভাগীরথী নদীতে(Bhagirathi River)। শরীর অসুস্থ থাকার কারণে পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনার মহিষমর্দিনী ঘাট সংলগ্ন এলাকায় নৌকা থেকে পড়ে যান তার বৃদ্ধ বাবা।

এরপর তার আর কোন খোঁজ পাওয়া যায় না। নৌকাতে থাকা বিশ্বজিৎ মাঝি নাবালক পুত্র সমস্ত বিষয়টি নিজের চোখে দেখে এবং চিৎকার চেঁচামেচি করে পরবর্তীতে নদী তীরবর্তী মানুষজন খবর দেয় কালনা থানায়। এরপর প্রশাসনিক তৎপরতায় বিপর্যয় মোকাবেলা দপ্তর থেকে ভাগীরথী নদীতে তার পিতার দেহ খোঁজের তল্লাশি শুরু করা হয়েছে। অপরদিকে বাবার দেহ খুঁজে পেতে শান্তিপুর থানারও দ্বারস্থ হয়েছেন ছেলে বিশ্বজিৎ মাঝি। তিনি শান্তিপুর থানার সহযোগিতা চাইছেন তার বাবার দেহ ফিরে পেতে।

ঘটনায় সোমবার শান্তিপুর থানায়(Shantipur P.S.) তিনি একটি লিখিত আবেদন জমা দেন। প্রশাসন তরফে খবর তারাও যথেষ্ট তৎপরতার সঙ্গে গঙ্গায় তলিয়ে যাওয়া ব্যক্তি সন্ন্যাসী মাঝির দেহ ফিরে পেতে সহযোগিতা করবেন।পরিবারের দাবি বেশ কিছুদিন ধরে সন্ন্যাসী মাঝি শারীরিক অসুস্থ ছিল। সেই কারণেই হয়তো নৌকা থেকে সে মাছ গঙ্গায় পড়ে গিয়েছে। পুরো বিষয়টি তার নাতির কাছ থেকেই জানতে পারে পরিবারের লোকজন। এরপরে খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। শান্তিপুর থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবেলা দপ্তরের তরফ থেকে খোঁজ শুরু করে। এখনো পর্যন্ত পাওয়া যায়নি ওই বৃদ্ধকে। তবে বৃদ্ধ কি পাওয়া গেলে তার ময়নাতদন্তের পরই সুস্পষ্টভাবে জানা যাবে কি কারনে তিনি গঙ্গায় পড়ে গেলেন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]