Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অস্ট্রেলিয়ায় ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে অ্যান্থনি আলবানিজ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের একবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন অ্যান্থনিও আলবানিজ। তাঁর নেতৃত্বাধীন বামপন্থা মনোভাবাপন্ন লেবার পার্টি দেশের সাধারণ নির্বাচনে বিপুল জয়লাভ করেছে। ইতিমধ্যেই পরাজয় মেনে নিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল লিবারেল পার্টির সুপ্রিমো পিটার ডাটন। সেই সঙ্গে দেশকে আরও একবার নেতৃত্ব দেওয়ার জন্য আলবানিজকে শুভেচ্ছাও জানিয়েছেন।

গত ২২ এপ্রিল থেকে অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচনের জন্য ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছিল। আগাম ভোট দিয়েছিলেন ৮০ লক্ষ অস্ট্রেলিয়। বাকিরা আজ শনিবার (৩ মে) ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন। ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটদাতাদের উ‍ৎসাহ ছিল চোখে পড়ার মতো। মূল লড়াই ছিল বিদায়ী প্রধানমন্ত্রী আলবানিজের লেবার পার্টির সঙ্গে পিটার ডাটনের লিবারেল পার্টির। দুই দলের তরফ থেকেই এবারের প্রচারে পরস্পরকে পিছনে ফেলতে একাধিক বিষয়কে ইস্যু করা হয়েছিল।

লিবারেল পার্টির তরফে দেশে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়াকেও মূলত হাতিয়ার করা হয়েছিল। অন্যদিকে ডাটনকে ‘ট্রাম্পের মতো একজন রক্ষণশীল নেতা’ হিসেবে তুলে ধরে প্রচার চালিয়েছিল প্রধানমন্ত্রী আলবানিজের লেবার পার্টি। জনমত সমীক্ষাতে অবশ্য সাধারণ মানুষ জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর-যুদ্ধের মোকাবিলা যিনি করত পারবেন তাকেই ভোট দেবেন।

এদিন ভোটগণনা শুরু হতেই দেখা যায় লেবার পার্টির উপরেই অস্ট্রেলিয়ার ভোটাররা ফের আস্থা রেখেছেন। ব্রিসবেনের ডিকসনে নিজের গড় থেকেই হেরে গিয়েছেন লিবারেল পার্টির প্রধান পিটার ডাটন। ২০০৭ সালের পর এই প্রথম লিবারেল পার্টির কোনও শীর্ষ নেতা নিজের আসনেই হারলেন। ২০০৭ সালে ডাটনের মেন্টর হিসাবে পরিচিত জন হাওয়ার্ড সিডনি আসন থেকে পরাজিত হয়েছিলেন।

প্রেম দিবসে বাগদান সারলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ দেখতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে নিয়ে স্টেডিয়ামে মোদি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00